ঢাকাসহ চার সিটিতে হাম টিকাদান শুরু, ২০ এপ্রিল থেকে দেশব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকাসহ চার সিটি করপোরেশন এলাকায় হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ২০ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হয়ে ১১ মে পর্যন্ত চলবে এই কর্মসূচি।

2026-04-12T10:14:20+00:00
2026-04-12T10:25:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চার সিটিতে হামের টিকাদান শুরু আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:১৪ এএম  আপডেট: ১২.০৪.২০২৬ ১০:২৫ এএম  (ভিজিট : ৬৮)
X

দেশে হাম প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার থেকে ঢাকার দুই সিটি করপোরেশনের পাশাপাশি ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় এই কার্যক্রম চালু করা হয়েছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।

এ কর্মসূচির আওতায় আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে টিকাদান কার্যক্রম সম্প্রসারণ করা হবে, যা ১১ মে পর্যন্ত চলবে। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হবে।

এর আগে, গত ৫ এপ্রিল প্রথম ধাপে দেশের ৩০টি উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হয়। এই এলাকাগুলো ১৮ জেলার অন্তর্গত ৩০টি উপজেলায় অবস্থিত, যেখানে হাম সংক্রমণের ঝুঁকি বেশি বলে চিহ্নিত করা হয়েছিল।

রোববার সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর ১৯ নম্বর ওয়ার্ডের কড়াইল বস্তির এরশাদ মাঠে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত-এর।

এই কর্মসূচির আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডে প্রতিটিতে তিনটি করে টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে। এখানে মোট ৪ লাখ ৯৪ হাজার ৬৮৯ শিশুকে হাম প্রতিরোধী টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ৯ মাস বয়সী ৪৭ হাজার ৬৬৮ শিশুও অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাতেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সংস্থাটির সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারিয়া ফয়েজ জানিয়েছেন, তাদের আওতায় প্রায় ৪ লাখ শিশুকে হাম প্রতিরোধী টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে শিশুদের মধ্যে হাম সংক্রমণ প্রতিরোধে বড় ধরনের সাফল্য অর্জন সম্ভব হবে।




  বিষয়:   হাম টিকা  হাম প্রতিরোধ  টিকাদান কর্মসূচি ২০২৬  ঢাকা সিটি করপোরেশন টিকা  শিশুর টিকা  measles vaccine Bangladesh 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy