যুদ্ধবিরতি মেনে চলা উভয় পক্ষের জন্য জরুরি: ইসহাক দার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার প্রেক্ষাপটে দুই দেশের প্রতি যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বজায় রাখার আহ্বান জানিয়েছে পাকিস্তান।পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

2026-04-12T10:48:16+00:00
2026-04-12T10:48:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুদ্ধবিরতি মেনে চলা উভয় পক্ষের জন্য জরুরি: ইসহাক দার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:৪৮ এএম   (ভিজিট : ৪৫)
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
X

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার প্রেক্ষাপটে দুই দেশের প্রতি যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বজায় রাখার আহ্বান জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে জানান, এই মুহূর্তে উভয় পক্ষের জন্য যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মেনে চলা অত্যন্ত জরুরি।

বিবৃতিতে ইসহাক দার বলেন, ‘আমরা আশা করি উভয় পক্ষই ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাবে, যাতে সমগ্র অঞ্চল এবং এর বাইরেও স্থায়ী শান্তি ও সমৃদ্ধি অর্জন করা সম্ভব হয়।’

এসময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা এবং সম্পৃক্ততা বাড়াতে পাকিস্তান আগামী দিনগুলোতেও তার সহযোগিতামূলক ভূমিকা পালন করে যাবে বলে উল্লেখ করেন তিনি।

যুদ্ধবিরতি অর্জনে পাকিস্তানের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়ায় উভয় দেশের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী। টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় পক্ষই তাদের ইতিবাচক মানসিকতা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy