হামের হটস্পট আটঘরিয়ায় বিরতিহীন ভাবে চলছে টিকা দান কার্যক্রম

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

স্বাস্থ্য

পাবনার আটঘরিয়া উপজেলায় হটস্পট এলাকায় হামের টিকাদান অভিযান চলছে। ১০ হাজারের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। কার্যক্রম ১৮ এপ্রিল পর্যন্ত চলবে।

2026-04-12T12:33:41+00:00
2026-04-12T12:33:41+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
হামের হটস্পট আটঘরিয়ায় বিরতিহীন ভাবে চলছে টিকা দান কার্যক্রম
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১২:৩৩ পিএম   (ভিজিট : ৮০)
হামের হটস্পট আটঘরিয়ায় বিরতিহীন ভাবে চলছে টিকা দান কার্যক্রম
X

হামের হটস্পট আটঘরিয়ায় বিরতিহীন ভাবে চলছে টিকা দান কার্যক্রম

চলতি হাম মহামারি সংকটে পাবনার হটস্পট হিসেবে চিহ্নিত আটঘরিয়া উপজেলার ৫ ইউনিয়নে ১২১ কেন্দ্রে সাড়ে ১৩ হাজার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে হামের টিকা দেওয়ার অভিযান গত ৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলছে। 

শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত সাত দিনে প্রায় ১০ হাজার ত্রিশ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত আটঘরিয়ায় কোন শিশুর মৃত্যু হয় নাই বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশাসক ডাক্তার সুপ্রভা রানী জানান।

তিনি জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৫ এপ্রিল থেকে অতি জরুরী ভিত্তিতে সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করে টিকা দান কাজে নিয়োজিত করা হয়েছে। 

জানাগেছে, আটঘরিয়া উপজেলা ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুর সংখা প্রায় সাড়ে ১৩ হাজার তন্মধ্যে মাজপাড়া ইউনিয়নে ১৮১২, চাঁদভা ইউনিয়নে ২৭৬২, দেবোত্তর ইউনিয়নে ৩১৩৮, একদন্ত ইউনিয়নে ৫৪২৫ এবং লক্ষ্মীপুর ইউনিয়নে ২২৭৩ জন শিশু আছে। এদের মধ্যে উপজেলার হটস্পট হিসেবে দেবোত্তর ইউনিয়নে গত ৫ এপ্রিল টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়। গত ১১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহে ৫ ইউনিয়নে প্রায় ১০ হাজার ৩০ শিশুকে হামের টিকা দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়েছে। 

আটঘরিয়া হাসপাতাল সূত্রে জানা গেছে আটঘরিয়া পৌরসভাতেও উপজেলার ইউনিয়নের সাথে হামের টিকা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য প্রশাসক আরও জানান, উপজেলার প্রত্যেক ইউনিয়নের সাবেক ৩ ওয়ার্ড মিলে মোট ১২১ কেন্দ্র থেকে বিরতিহীন ভাবে হামের টিকা প্রদান কার্যক্রম অব্যাহত আছে। তবে তিনি জানান, জ্বর, স্বর্দি, কাশি নিয়ে সন্দেহভাজন শিশুকে হামের টিকার আওতায় আনা হয় নাই। তিনি বলেন এই মুহূর্তে টিকা ও উপকরণের কোনো ঘাটতি নাই। এই টিকাদানকে কেন্দ্র করে কেন্দ্র এলাকার মসজিদে মসজিদে ব্যাপক মাইকিং করা হয় বলেও তিনি জানান।

উল্লেখ্য, পাবনা জেলার ৯ উপজেলার মধ্যে হটস্পট হিসেবে চিহ্নিত আটঘরিয়া, পাবনা সদর, ঈশ্বরদী ও বেড়া এই ৪  উপজেলায় গত ৫ এপ্রিল থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়ে তা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।






  বিষয়:   হামের টিকা  আটঘরিয়া উপজেলা  পাবনা স্বাস্থ্য সংবাদ  শিশু টিকাদান অভিযান  বাংলাদেশ স্বাস্থ্য আপডেট  measles vaccination Bangladesh 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy