প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

বুলেটিন ডেস্ক

জাতীয়

জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। স্পিকারের কার্যালয়ে শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

2026-04-12T14:39:51+00:00
2026-04-12T14:39:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ২:৩৯ পিএম   (ভিজিট : ১৪১)
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য
X

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


রোববার (১২ এপ্রিল) জাতীয় সংসদ ভবন-এর স্পিকারের কার্যালয়ে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।


শপথ নেওয়া নবনির্বাচিত দুই সংসদ সদস্য হলেন শেরপুর-৩ আসনের মো. মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের মো. রেজাউল করিম বাদশা।


জাতীয় সংসদ সচিবালয় সূত্র জানায়, স্পিকারের কার্যালয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপসহ অন্যান্য হুইপ ও সংসদ সদস্যরা।


এছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।






  বিষয়:   সংসদ সদস্য শপথ  জাতীয় সংসদ ভবন  নতুন এমপি বাংলাদেশ  শেরপুর ৩ আসন  বগুড়া ৬ আসন  বাংলাদেশ রাজনীতি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy