ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় হজ করা যাবে কি না

ধর্ম ডেস্ক

ধর্ম

সৌদি সরকারের পক্ষ থেকে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসায় হজ করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। যতদূর সম্ভব আইন অনুসারে

2026-04-12T16:53:51+00:00
2026-04-12T16:53:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় হজ করা যাবে কি না
ধর্ম ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ৩০)
X

সৌদি সরকারের পক্ষ থেকে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসায় হজ করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। যতদূর সম্ভব আইন অনুসারে কাজ করা বাধ্যতামূলক। 

কারণ, যখন আপনি কোনো দেশে ভিসা নিয়ে প্রবেশ করেন তখন আপনি সেই দেশের আইন মেনে চলার এবং আইনবিরোধী কাজ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন। সুতরাং কেউ যদি ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসায় হজ করে, তাহলে প্রতিশ্রুতি ভঙ্গ হবে। তবে হজ আদায় হয়ে যাবে।

কিন্তু যদি কোনো ব্যক্তির ওপর হজ ফরজ হয় আর এই আশঙ্কা হয় যে, এখনই হজ আদায় করা না হলে ভবিষ্যতে এই ফরজ আদায় করতে পারবে না, পাশাপাশি ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা ছাড়া হজের ভিসার ব্যবস্থাও হচ্ছে না, তাহলে তার জন্য ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসায় হজ আদায় করার সুযোগ রয়েছে।

কিন্তু নফল হজ হলে সৌদি সরকারের আইন ভঙ্গ করে প্রতারণার আশ্রয় নিয়ে ভিজিট ভিসায় তা আদায় করা জায়েজ নয়। কারণ জনকল্যাণে গৃহীত সরকারের বৈধ আইন মানা আবশ্যক। তাই নফল আমল আদায়ের জন্য সেই আবশ্যকীয় বিধান লংঘন করার কোনো সুযোগ নেই।





Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy