দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু

বুলেটিন ডেস্ক

জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে।

2026-04-12T17:18:16+00:00
2026-04-12T17:18:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:১৮ পিএম   (ভিজিট : ৫৭)
ফাইল ছবি
X

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরো ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ৬ এবং হামে ৪ শিশু মারা গেছে। 

আজ রোববার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের। এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ২ হাজার ৬৩৯।

আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ২২৫। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৭ হাজার ৬৫৬ শিশু।

অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৫১ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে মারা গেছে ২৮ শিশু।








  বিষয়:   দেশে হাম পরিস্থিতি  শিশু মৃত্যু হাম  measles outbreak Bangladesh  স্বাস্থ্য অধিদপ্তর রিপোর্ট 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy