শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বুলেটিন ডেস্ক

জাতীয়

আগামী ১৭ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। বাংলাদেশ থেকে ৭৮,৫০০ হজযাত্রী সৌদি আরব যাবেন। সরকার জানিয়েছে হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সব প্রস্তুতি সম্পন্ন।

2026-04-12T18:23:22+00:00
2026-04-12T18:23:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ৬৮)
ফাইল ছবি
X

ফাইল ছবি

আগামী শুক্রবার (১৭ এপ্রিল) রাতে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে। প্রথম ফ্লাইট প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মাধ্যমে হাজিদের যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

আজ রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান। 

ধর্মমন্ত্রী জানান, আগামী দুয়েক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হাজী ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন। সভায় এবারের হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। 

ধর্মমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সত্ত্বেও হজ ফ্লাইটের শিডিউলে বড় ধরনের কোনো বিপর্যয় হবে না। হজযাত্রীরা যেন নির্বিঘ্নে সৌদি আরবে পৌঁছাতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। 
 
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ২৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।





  বিষয়:   হজ ফ্লাইট ২০২৬  বাংলাদেশ হজ যাত্রী  সৌদি আরব হজ  ধর্ম মন্ত্রণালয়  হজ ব্যবস্থাপনা  হাজী ক্যাম্প  হজ ফ্লাইট শুরু  বাংলাদেশ হজ সংবাদ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy