রহিত অধ্যাদেশ: যাচাই শেষে নতুন আইন করবে সরকার

বুলেটিন ডেস্ক

জাতীয়

অংশীজনদের সঙ্গে আলোচনার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় ও মানবাধিকার কমিশনসহ কয়েকটি অধ্যাদেশ বাতিল করা হয়েছে। নতুন করে আইন প্রণয়নের পরিকল্পনা জানিয়েছে সরকার।

2026-04-12T18:38:20+00:00
2026-04-12T18:38:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রহিত অধ্যাদেশ: যাচাই শেষে নতুন আইন করবে সরকার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৮৬)
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
X

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অংশীজনদের সঙ্গে আলোচনা ও আরও যাচাই-বাছাইয়ের জন্য অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয়, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, মানবাধিকার কমিশনসহ কয়েকটি অধ্যাদেশ বাতিল করা হয়েছে। আলোচনা করে এসব আইন নতুন করে করা হবে বলে জানিয়েছেন তিনি।

আজ রোববার (১২এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইনমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী জানান, আগামী ১৫ মের পরে মানবাধিকার কমিশন আইন নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘স্বচ্ছভাবে বিলগুলো আনতে চাই। ১২ এপ্রিলের মধ্যে বিলগুলো পাস হলে আলোচনার সুযোগ থাকত না। আমরা বিলগুলো আনব, অপব্যবহারের কোনো সুযোগ নেই।’

আইনমন্ত্রী জানান, বিগত অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের চলমান প্রথম অধিবেশনে ৯১টি বিলের মাধ্যমে ১১০টি অধ্যাদেশ বিল করে উপস্থাপন করা হয়েছে। ৯৭টি অধ্যাদেশ হুবহু, ১৩টি সংশোধিত আকারে এবং সাতটি অধ্যাদেশ রহিত করা হয়েছে। ১৬টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব ইস্যুতে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেছেন, কিছু কিছু তথ্য সঠিক ছিল না।





  বিষয়:   সুপ্রিম কোর্ট সচিবালয় আইন  মানবাধিকার কমিশন বাংলাদেশ  অধ্যাদেশ বাতিল ২০২৬  আইনমন্ত্রী আসাদুজ্জামান  সংসদ অধিবেশন বাংলাদেশ  বাংলাদেশ আইন সংবাদ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy