দেশে ফিরলেন মুস্তাফিজ-রিশাদরা, শরিফুল-নাহিদের জন্য অপেক্ষা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের চার ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম ও

2026-04-12T19:55:36+00:00
2026-04-12T19:55:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে ফিরলেন মুস্তাফিজ-রিশাদরা, শরিফুল-নাহিদের জন্য অপেক্ষা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:৫৫ পিএম   (ভিজিট : ২৪)
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে একসঙ্গে দেশ ছেড়েছিলেন মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা. শরিফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমন। তবে এই চারজনের মধ্যে মুস্তাফিজ ও পারভেজ হোসেন দেশে ফিরে আসলেও এখনো দেশে ফিরে আসেননি নাহিদ রানা ও শরিফুল ইসলাম -ইন্টারনেট
X

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে একসঙ্গে দেশ ছেড়েছিলেন মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা. শরিফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমন। তবে এই চারজনের মধ্যে মুস্তাফিজ ও পারভেজ হোসেন দেশে ফিরে আসলেও এখনো দেশে ফিরে আসেননি নাহিদ রানা ও শরিফুল ইসলাম -ইন্টারনেট

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের চার ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। রোববার দেশে ফেরার সময় বিমানবন্দরে হাস্যোজ্জ্বল দেখা যায় তাদের। তবে দলের বাকি দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা এখনো পেশাওয়ার জালমির হয়ে খেলায় ব্যস্ত, তারা ফিরবেন আগামী ম্যাচ শেষে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানান, শরিফুল ও নাহিদ ১৩ এপ্রিলের ম্যাচ খেলে ১৪ এপ্রিল দেশে ফিরবেন। তাদের অনাপত্তিপত্রের সময় বাড়ানো হয়েছিল এই ম্যাচের জন্য।

ট্রলির ওপর বেশ কটি ব্যাগ স্তুপ করে রাখা হয়েছে উঁচু দালানের মতো করে। সেটির আড়ালেই মুখ লুকানোর চেষ্টা করলেন মুস্তাফিজুর রহমান। বিমানবন্দরে ট্রলি ঠেলে বেরিয়ে আসার সময় ক্যামেরার সামনে এভাবেই মজা করলেন অভিজ্ঞ পেসার। মনটা তার ফুরফুরে থাকারই কথা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বেশ ভালো বোলিং করেই যে ফিরলেন!

আর সেখানে অভিজ্ঞতা ততটা সুখকর হয়নি রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিমের। পারভেজ হোসেন ইমনের অভিজ্ঞতা অম্ল-মধুর। তবে দেশে ফেরার পর হাসি দেখা গেল সবার মুখেই। পিএসএল থেকে বাংলাদেশের এই চার ক্রিকেটার দেশে ফিরেছেন রোববার। বাকি দুজন, শরিফুল ইসলাম ও নাহিদ রানা ফিরবেন পেশাওয়ার জালমির পরের ম্যাচটি খেলে।

আর এই ছয়জনের পাঁচজনই আছে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে। তাদের অনাপত্তিপত্রের প্রথম দফার মেয়াদ আপাতত শেষ। ওয়ানডে দলে না থাকা পারভেজের অনাপত্তিপত্র ছিল অবশ্য ২১ এপ্রিল পর্যন্ত। তবে সবশেষ ম্যাচে কাঁধের লিগামেন্টে চোট পেয়েছেন তিনি। তাকেও তাই ফিরে আসতে হয়েছে।

এদিকে, ওয়ানডে দলে না থাকা পারভেজ হোসেন ইমন নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন কাঁধের লিগামেন্টে চোট পাওয়ায়। প্রাথমিকভাবে জানা গেছে, মাঠে ফিরতে তার প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে। বিসিবির ফিজিওরা পরীক্ষা করার পর তার অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস সংবাদ মাধ্যমকে জানালেন, অন্য দুজন ফিরবেন আর দুদিন পর।

“চারজন চলে এসেছে আজকেই। শরিফুল ও নাহিদ অনুরোধ করেছিল সময় একটু বাড়ানোর। ১৩ এপ্রিল জালমির একটি ম্যাচ আছে। ওই ম্যাচ খেলে ওরা ১৪ এপ্রিল দেশে ফিরে আসবে। ইমনের (পারভেজ) মেয়াদ ছিল, তবে চোটের কারণে ওকে ফিরিয়ে এনেছি আমরা।”

পারভেজ চোট পেয়েছেন কাঁধের লিগামেন্টে। তার পিএসএল দলের ফিজিও বিসিবিতে জানিয়েছেন, মাঠে ফিরতে তিন সপ্তাহের মতো সময় লাগতে পারে এই ব্যাটসম্যানের। তবে রোববারই তাকে পরীক্ষা করে দেখবেন বিসিবির ফিজিওরা। তার পরই বোঝা যাবে, নিউ জিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজে তার খেলা নিয়ে শঙ্কা কতটা।

অন্যরা যোগ দেবেন নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিশ্ব আঙিনায় বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিনিধি এখন মুস্তাফিজ। তবে পিএসএলে তিনি খেললেন এবার নিয়ে মাত্র দ্বিতীয়বার। লাহোর কালান্দার্সের হয়ে ২০১৮ আসরে পাঁচ ম্যাচে চার উইকেট নিয়েছিলেন ওভারপ্রতি ৬.৪৩ রান দিয়ে। এবার একই দলের হয়ে সমান ম্যাচ খেলে তার প্রাপ্তি ওভারপ্রতি ৭.১৭ রান দিয়ে ছয় উইকেট।

কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের বড় ভরসা হবেন তিনি। সবশেষ সিরিজে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন ৩০ বছর বয়সি পেসার। রিশাদ গত পিএসএলে দারুণ বোলিংয়ে নজর কেড়েছিলেন। এবার তার অভিজ্ঞতা হয়েছে উল্টো। গত আসরে সাত ম্যাচে ১৩ উইকেট শিকারি লেগ স্পিনার এবার চার ম্যাচে দুটি মোটে উইকেট নিতে পেরেছেন ভীষণ খরুচে ওভারপ্রতি ১১.০৭ রান) বোলিং করে।

শরিফুল-নাহিদের সঙ্গে পেশাওয়ার জালমিতেই ছিলেন তানজিদ। তবে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথম অভিযানে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি বাঁহাতি ওপেনার। কালান্দার্সের হয়ে প্রথম দুই ম্যাচে ১২ ও ১৪ রানে আউট হলেও তৃতীয় ম্যাচে পাঁচ ছক্কায় ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন পারভেজ। তাকে আর এগোতে দিল না চোট।

জালমির হয়ে প্রথম দুই ম্যাচে উইকেট না পেলেও পরের দুই ম্যাচে দুটি উইকেট নিয়েছেন শরিফুল। নাহিদের শুরুটাও ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে তিন ওভারে রান দিয়েছিলেন ৩০। পরের দুই ম্যাচে আগুনে বোলিংয়ে শিকার করেছেন তিনি পাঁচ উইকেট।

পিএসএলে এবারের আসরে মুস্তাফিজুর রহমান ভালো বোলিং করেছেন। লাহোর কালান্দার্সের হয়ে পাঁচ ম্যাচে ছয় উইকেট নিয়েছেন তিনি। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তাকে দলের অন্যতম ভরসা হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, গত আসরে দারুণ পারফরম্যান্স করা রিশাদ হোসেন এবার প্রত্যাশা পূরণ করতে পারেননি। চার ম্যাচে মাত্র দুই উইকেট পেয়েছেন তিনি। তানজিদ হাসান কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি। পারভেজ হোসেন ইমন ব্যাট হাতে এক ম্যাচে ঝড় তুললেও চোটের কারণে আর এগোতে পারেননি। আর পেশাওয়ার জালমির হয়ে শরিফুল ও নাহিদ রানা শেষ কয়েক ম্যাচে ভালো বোলিং করেছেন। দেশে ফিরে এই ক্রিকেটাররা এখন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রস্তুতিতে যোগ দেবেন।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy