নতুন স্টেডিয়ামে আবারও জয় বঞ্চিত মেসিরা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ইন্টার মায়ামির নতুন স্টেডিয়াম হিসেবে যাত্রা শুরু করেছে নু স্টেডিয়াম। কিন্তু সেখানে প্রথম জয়ের দেখা পেতে অপেক্ষাতেই থাকতে

2026-04-12T20:08:36+00:00
2026-04-12T20:08:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নতুন স্টেডিয়ামে আবারও জয় বঞ্চিত মেসিরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ১৯)
আবারও ড্র দেখেছে মেসিদের ইন্টার মায়ামি।
X

আবারও ড্র দেখেছে মেসিদের ইন্টার মায়ামি।

ইন্টার মায়ামির নতুন স্টেডিয়াম হিসেবে যাত্রা শুরু করেছে নু স্টেডিয়াম। কিন্তু সেখানে প্রথম জয়ের দেখা পেতে অপেক্ষাতেই থাকতে হচ্ছে তাদের। নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে মেসিদের মায়ামি। 

এক সপ্তাহ আগে একই ভেন্যুতে নিজেদের প্রথম ম্যাচে অস্টিন এফসির বিপক্ষেও একই ব্যবধানে ড্র করেছিল লিওনেল মেসির দল। এবার নিউইয়র্কের তরুণদের নিয়ে গড়া দলও সেই মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরলো।


ম্যাচের ১৫ মিনিটেই স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেয় নিউইয়র্ক। ডান প্রান্তে ১৮ বছর বয়সী স্ট্রাইকার জুলিয়ান হলের গোলে চাপে পড়ে মায়ামির রক্ষণভাগ। যদিও প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতা ফেরায় মায়ামি। রদ্রিগো দে পলের ক্রসে কাছ থেকে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাতেও সিলভেত্তি।

দ্বিতীয়ার্ধে খেলায় নিয়ন্ত্রণ নিতে শুরু করে মায়ামি। ডিফেন্ডার ম্যাক্সি ফ্যালকনের সামনে সুযোগ এলেও দে পলের কর্নার থেকে পাওয়া হেড পোস্টের বাইরে মেরে সুযোগ নষ্ট করেন তিনি।

মেসি ও সিলভেত্তি দুজনেই কয়েকটি সুযোগ নষ্ট করেন। অবশেষে ৫৫ মিনিটে এগিয়ে যায় মায়ামি। আর্জেন্টাইন বংশোদ্ভূত মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বেরতেরামে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন।

এরপর ম্যাচের মাঝামাঝি সময়ে রবার্ট ভোলোডার গোল করলেও, ভিএআর দেখে অফসাইডের কারণে সেটি বাতিল হয়েছে। তবে ৭৭ মিনিটে সমতা ফেরাতে আর ভুল করেনি নিউইয়র্ক। কিশোর মেহমেতির গোলে স্কোরলাইন দাঁড়ায় ২-২।

আর শেষ দিকে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে মায়ামি। ইনজুরি টাইমে মেসির ফ্রি-কিক থেকে নিশ্চিত গোল হতে পারতো, কিন্তু গোলরক্ষক ইথান হরভাথের অসাধারণ ডাইভিং সেভ তা ঠেকিয়ে দিয়েছে। আর এই ড্রয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তারা চার পয়েন্ট পিছিয়ে। 








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy