পিএসএলে নাহিদ রানা-শরিফুলের এনওসির মেয়াদ বাড়াল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানার জন্য দেওয়া অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ

2026-04-12T20:35:11+00:00
2026-04-12T20:35:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পিএসএলে নাহিদ রানা-শরিফুলের এনওসির মেয়াদ বাড়াল বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৩৫ পিএম   (ভিজিট : ৩০)
শরিফুল ইসলাম ও নাহিদ রানা
X

শরিফুল ইসলাম ও নাহিদ রানা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানার জন্য দেওয়া অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ একদিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেশোয়ার জালমি ফ্র্যাঞ্চাইজি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ফলে পেশোয়ারের পরবর্তী ম্যাচ খেলতে আরও একদিন পাকিস্তানে থাকার অনুমতি পেয়েছেন শরিফুল ও রানা। এর আগে ১২ এপ্রিল পর্যন্ত বাংলাদেশি সব ক্রিকেটারকে পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছিল বিসিবি। তবে আগামীকাল পেশোয়ার জালমির ম্যাচ থাকায় এই দুজনকে আরেকদিন পাওয়ার আশায় বিসিবিকে অনুরোধ করে পিসিবি। তাতে সাড়া দিলো বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

১৪ এপ্রিল দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন রানা ও শরিফুল। এদিকে, ২১ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র পত্র থাকলেও চোট পেয়ে দেশে ফিরেছেন পারভেজ হোসেন ইমন। কাঁধের লিগামেন্টে চোট পেয়েছেন তিনি। তার পিএসএল দলের ফিজিও বিসিবিতে জানিয়েছেন, মাঠে ফিরতে তিন সপ্তাহের মতো সময় লাগতে পারে এই ব্যাটসম্যানের। আজ (রোববার) পরীক্ষা করে দেখবেন বিসিবির ফিজিওরা। এরপরই বোঝা যাবে– নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজে খেলতে পারবেন কি না।

রিশাদ হোসেন এবারের আসরে চার ম্যাচে নিয়েছেন মাত্র ২ উইকেট। আর শরিফুল-নাহিদের সঙ্গে পেশোয়ার জালমিতেই ছিলেন তানজিদ হাসান তামিম। তবে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার গিয়ে কোনো ম্যাচের একাদশেই সুযোগ হয়নি তার। কালান্দার্সের হয়ে প্রথম দুই ম্যাচে ইমন ১২ ও ১৪ রানে আউট হলেও তৃতীয় ম্যাচে পাঁচ ছক্কায় ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন। তবে চোট পাওয়ায় আগেভাগেই ফিরতে হলো তাকে।

পেশোয়ারের হয়ে প্রথম দুই ম্যাচে উইকেট না পেলেও পরের দুই ম্যাচে দুটি উইকেট নিয়েছেন শরিফুল। নাহিদের শুরুটাও ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে তিন ওভারে রান দিয়েছিলেন ৩০। পরের দুই ম্যাচে আগুনে বোলিংয়ে শিকার করেছেন পাঁচ উইকেট। আর লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচ খেলে নিয়েছেন ৬ উইকেট।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy