গোলের রেকর্ড গড়ে শিরোপার কাছে বায়ার্ন মিউনিখ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বুন্ডেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে একবার জালে বল পাঠালেই চলত। কিন্তু বায়ার্ন মিউনিখ গোল করল পাঁচটি।

2026-04-12T20:42:01+00:00
2026-04-12T20:42:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোলের রেকর্ড গড়ে শিরোপার কাছে বায়ার্ন মিউনিখ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ১২)
শিরোপার পথে বড় লাফ দিল বায়ার্ন মিউনিখ।
X

শিরোপার পথে বড় লাফ দিল বায়ার্ন মিউনিখ।

বুন্ডেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে একবার জালে বল পাঠালেই চলত। কিন্তু বায়ার্ন মিউনিখ গোল করল পাঁচটি। সেন্ট পাউলিকে গোলবন্যায় ভাসিয়ে, নতুন রেকর্ড গড়ার পথে শিরোপা ধরে রাখার অভিযানেও বড় লাফ দিল ভেসোঁ কম্পানির দল।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লিগ ম্যাচটি ৫-০ ব্যবধানে জিতেছে বায়ার্ন। দলের সেরা গোলদাতা হ্যারি কেইন পুরোটা সময় বেঞ্চে থেকে সতীর্থদের গোল উৎসব দেখেন। ম্যাচের নবম মিনিটে কাছ থেকে হেডে আসরে দলের ১০১তম গোলটি করেন জামাল মুসিয়ালা। সেই সঙ্গে বায়ার্ন স্পর্শ করে ১৯৭১/৭২ মৌসুমে নিজেদেরই গড়া ১০১ গোলের রেকর্ড।

আর দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে লেয়ন গোরেটস্কার গোলে জার্মানির শীর্ষ লিগে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড লেখা হয়। এরপর একে একে জালে বল পাঠান মাইকেল ওলিসে, নিকোলাস জ্যাকসন ও রাফায়েল গেররেইরো।

আসরে এখনও পাঁচ রাউন্ড বাকি। ২৯ ম্যাচেই বায়ার্ন গোল করল ১০৫টি, রেকর্ডটাকে এবার তারা যেন সবার ধরাছোঁয়ার বাইরেই নিয়ে যাচ্ছে।

শিরোপার পথেও অনেকটা এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ। ২৪ জয় ও চার ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা, দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy