রিয়াল ছাড়ার গুঞ্জনে যা বললেন ভিনিসিয়াস

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ম্যানচেস্টার সিটির দীর্ঘদিনের আগ্রহ থাকলেও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদেই নিজের ভবিষ্যৎ দেখতে চান ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। চলতি

2026-04-12T20:49:27+00:00
2026-04-12T20:49:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রিয়াল ছাড়ার গুঞ্জনে যা বললেন ভিনিসিয়াস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৪৯ পিএম   (ভিজিট : ১৮)
ভিনিসিয়াস জুনিয়র।
X

ভিনিসিয়াস জুনিয়র।

ম্যানচেস্টার সিটির দীর্ঘদিনের আগ্রহ থাকলেও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদেই নিজের ভবিষ্যৎ দেখতে চান ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। চলতি মৌসুমে দারুণ পারফরম্যান্স করে নিজেকে আবারও বিশ্বের সেরা ফুটবলারদের একজন হিসেবে প্রমাণ করেছেন এই উইঙ্গার। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচে এখন পর্যন্ত ২৮টি গোল অবদান (গোল ও অ্যাসিস্ট) রেখেছেন তিনি।

গ্রীষ্মকালীন দলবদলকে সামনে রেখে ভিনিসিয়াসের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন তৈরি হলেও, সর্বশেষ খবর অনুযায়ী সান্তিয়াগো বার্নাব্যুতেই নতুন চুক্তি করার সম্ভাবনাই বেশি। ২৫ বছর বয়সি এই তারকাকে দলে ভেড়াতে আগ্রহী ম্যানচেস্টার সিটি। তবে ক্লাবটির কোচ পেপ গার্দিওলার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত থাকায় তাদের ট্রান্সফার পরিকল্পনাও পুরোপুরি পরিষ্কার নয়।

নিজের ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি ভিনিসিয়াস বলেন, তিনি ইতোমধ্যেই তার ‘স্বপ্নের ক্লাব’-এ খেলছেন। তাই রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের পথই সবচেয়ে সম্ভাব্য বলে মনে করা হচ্ছে।

বর্তমান চুক্তির শেষ বছরে প্রবেশ করায় তাকে ঘিরে জল্পনা বাড়লেও, নতুন চুক্তি হলে কিলিয়ান এমবাপ্পের মতো শীর্ষ তারকাদের সমপর্যায়ে বেতন কাঠামো চাইছেন ভিনিসিয়াস।

তবে যদি কখনো রিয়াল ছাড়েন, তাহলে তাকে দলে নেওয়ার মতো আর্থিক সামর্থ্য রয়েছে খুব কম ক্লাবের। পিএসজি, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া আপাতত তাকে কেনার সামর্থ্য রাখে নাদ কোনো ক্লাব। পাশাপাশি সৌদি প্রো লিগ থেকেও রয়েছে আগ্রহ।

এদিকে, গ্রীষ্মকালীন দলবদলে একাধিক খেলোয়াড়ে বিনিয়োগের পরিকল্পনা করছে ম্যানচেস্টার সিটি। ইতোমধ্যে ওয়েস্ট হ্যামের পর্তুগিজ মিডফিল্ডার মাথিউস ফার্নান্দেসকে দলে ভেড়ানোর দৌড়ে নাম লিখিয়েছে ক্লাবটি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy