ইয়ামালের রেকর্ডের দিনে ব্যবধান আরও বাড়ালো বার্সা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

কাতালান ডার্বিতে এস্পানিওলকে সহজে হারিয়েছে বার্সেলোনা। ৪-১ গোলের এই জয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদের চেয়ে তারা ৯

2026-04-12T20:58:34+00:00
2026-04-12T20:58:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইয়ামালের রেকর্ডের দিনে ব্যবধান আরও বাড়ালো বার্সা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৫৮ পিএম   (ভিজিট : ১৮)
কম বয়সে একশ ম্যাচ খেলার রেকর্ড ইয়ামালের।
X

কম বয়সে একশ ম্যাচ খেলার রেকর্ড ইয়ামালের।

কাতালান ডার্বিতে এস্পানিওলকে সহজে হারিয়েছে বার্সেলোনা। ৪-১ গোলের এই জয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদের চেয়ে তারা ৯ পয়েন্ট এগিয়ে গেছে। ম্যাচের ৯ মিনিটেই লামিনে ইয়ামালের নেওয়া কর্নার থেকে ব্যাক পোস্টে উঠে দারুণ হেডে গোল করে দলকে এগিয়ে দেন ফেরান তোরেস। 

২৫ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোলটিও করেন এই সাবেক ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড। ইয়ামালের বাড়ানো পাস ধরে এগিয়ে এসে এস্পানিওল গোলরক্ষক মার্কো দিমিত্রভিচকে পরাস্ত করে বল জালে জড়ান তিনি।

এদিন ১৮ বছর ২৭২ দিন বয়সে ক্লাবের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ১০০ ম্যাচ খেলার রেকর্ডও গড়েছেন লামিনে ইয়ামাল। এ ম্যাচে দুটি অ্যাসিস্ট করেছেন তিনি। 

পুরো ম্যাচজুড়ে বল দখলে পিছিয়ে থাকলেও ৫৬ মিনিটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এস্পানিওল। বার্সেলোনার ডিফেন্ডার এরিক গার্সিয়ার ব্লকের পর বক্সে ঠিক জায়গায় থেকে জোরালো শটে গোল করেন পোল লোজানো। যদিও লাভ হয়নি তাতে। পরে রামন তেরাতসের কর্নার থেকে হেড করেও লক্ষ্যভ্রষ্ট শট নেন ফার্নান্দো কালেরো। তাতে সমতায় ফেরা আর সম্ভব হয়নি সফরকারী দলটির।

বিপরীতে ম্যাচের শেষভাগে দাপট দেখাতে থাকে বার্সেলোনা। দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করে বড় জয় নিশ্চিত করে তারা। ৮৭ মিনিটে ফাঁকা জালে বল পাঠান ইয়ামাল, আর বদলি হিসেবে নামা ইংল্যান্ড ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ড ৮৯ মিনিটের ভলিতে জাল কাঁপান।

লা লিগায় এখনও বাকি ৭ ম্যাচ। রিয়াল মাদ্রিদের ছন্দপতন হওয়ায় শিরোপা ধরে রাখার পথেই এগোচ্ছে হানসি ফ্লিকের দল।

অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে তিন ম্যাচে পরাজয়ের ধারায় ছেদ টেনেছে লিভারপুল। ফুলহামকে ২-০ গোলে হারিয়েছে তারা। ৩৬ মিনিটে শুরুর গোলটি করেছেন এনগুমোহা। ৪০ মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন মোহাম্মদ সালাহ। জয়ে লিভারপুল এখন টেবিলে পাঁচ নম্বরে রয়েছে। ৩২ ম্যাচে তাদের সংগ্রহ ৫২ পয়েন্ট। 








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy