দলের রেকর্ড জয়যাত্রায় রোনালদোর ‘৯৬৮’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

সাত বছরের লিগ শিরোপা খরা কাটানোর অভিযানে এবার দারুণভাবেই ছুটছে আল নাস্র। সেই প্ররিক্রমায় এবার একটি রেকর্ড গড়ে

2026-04-12T21:08:50+00:00
2026-04-12T21:11:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দলের রেকর্ড জয়যাত্রায় রোনালদোর ‘৯৬৮’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৯:০৮ পিএম  আপডেট: ১২.০৪.২০২৬ ৯:১১ পিএম  (ভিজিট : ২২)
ক্রিস্টিয়ানো রোনালদো
X

ক্রিস্টিয়ানো রোনালদো

সাত বছরের লিগ শিরোপা খরা কাটানোর অভিযানে এবার দারুণভাবেই ছুটছে আল নাস্র। সেই প্ররিক্রমায় এবার একটি রেকর্ড গড়ে ফেলল দলটি। সৌদি প্রো লিগে নিজেদের টানা সবচেয়ে বেশি জয়ের কীর্তি গড়ে ফেলল তারা। সেই জয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর গোল থাকবে না, তা তো আর হয় না!

সৌদি প্রো লিগে শনিবার আল আখদুদকে ২-০ গোলে হারায় আল নাস্র। এবারের লিগে তাদের টানা ১৪তম জয় এটি। এই জয়ে তারা ছাড়িয়ে গেছে ২০১৩-১৪ মৌসুমের টানা জয়ের ধারাকে।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের পঞ্চদশ মিনিটে রোনালদো এগিয়ে নেন দলকে। ডান প্রান্তে কিংসলে কোমানের কাছ থেকে বল পেয়ে নাওয়াফ বুশাল চমৎকারভাবে বল বাড়ান রোনালদোর দিকে। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল ধরে বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় গোলকিপারকে পরাস্ত করেন আল নাস্র অধিনায়ক।

হাজারের গোলের মাইলফলকের পথে ছুটতে থাকা কিংবদন্তির গোল হলো এখন ৯৬৮টি। চলতি লিগে রোনালদোর গোল হলো ২৪ ম্যাচে ২৪টি। ২৭ ম্যাচে ২৭ গোল করে শীর্ষে আল আহলির আইভান টনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে কোমানের হেড পোস্টে লিগে ফিরে এলে জটলার মধ্য থেকে কাছ থেকে শটে বল জালে জড়ান জোয়াও ফেলিক্স। আর এই জয়ে কাঙ্ক্ষিত লিগ শিরোপার পথে আরেকধাপ এগিয়ে গেল আল নাস্র। সবশেষ লিগ জিতেছে তারা ২০১৮-১৯ মৌসুমে। এবার ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৭৩। ২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy