আলফাজকে সরিয়ে দিল মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

গত মৌসুমে যার হাত ধরে এসেছিল ঐতিহাসিক সাফল্য, সেই আলফাজ আহমেদের কোচিংয়ে চলতি মৌসুমে বিবর্ণ মোহামেডান। দলের মলিন

2026-04-12T21:21:23+00:00
2026-04-12T21:21:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আলফাজকে সরিয়ে দিল মোহামেডান
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৯:২১ পিএম   (ভিজিট : ২২)
আলফাজ আহমেদ
X

আলফাজ আহমেদ

গত মৌসুমে যার হাত ধরে এসেছিল ঐতিহাসিক সাফল্য, সেই আলফাজ আহমেদের কোচিংয়ে চলতি মৌসুমে বিবর্ণ মোহামেডান। দলের মলিন পারফরম্যান্সের কারণে মৌসুমের মাঝপথে সাদাকালো জার্সিধারীদের ডাগআউট ছাড়তে হলো তাকে।

এক বিজ্ঞপ্তিতে রোববার আলফাজকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে মোহামেডান। ক্রীড়া পরিচালক মো. মোস্তাকুর রহমান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে সহকারী কোচ আব্দুল কায়ূম সেন্টুকে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।

২০২৫-২৬ মৌসুমের বাকি সময়ের জন্য ক্লাবের স্থায়ী সদস্য আমিরুল ইসলাম বাবুকে টিম লিডার-এর দায়িত্ব দেওয়ার কথাও জানিয়েছে মোহামেডান।


আলফাজকে অব্যাহতি দেওয়ার কারণও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

“মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক, যা আমাদের ক্লাবকে বিপর্যয়ের সম্মুক্ষীণ করেছে। ফুটবল দলের এরূপ ফলাফলে ক্লাবের পরিচালনা পর্ষদ, কর্মকর্তাসহ মোহামেডানের অগণিত সমর্থকেরা মর্মাহত ও অসন্তুষ্টি প্রকাশ করেছে। ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিক সাফল্য ও উন্নয়নের দিকে ধাবিত হওয়ার বিষয়টি পরিচালনা পর্ষদ গভীরভাবে বিবেচনা করে আলফাজ আহমেদকে প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।”

২০২১ সালে মোহামেডানের সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেন আলফাজ। সেই সময়কার প্রধান কোচ শফিকুল ইসলাম মানিক ২০২৩ সালে বিদায় নিলে তিনি প্রধান কোচের দায়িত্ব পান।


আলফাজের হাত ধরে ২০২৪-২৫ মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা জিতে মোহামেডান। ২০০৭ সালে পেশাদার লিগ নামকরণের পর এটিই ছিল লিগে দলটির প্রথম সাফল্য। ২০২২-২৩ মৌসুমের ফেডারেশন কাপের শিরোপাও মোহামেডান জিতে আলফাজের অধীনে।

চলতি মৌসুমে শুরু থেকেই উল্টোপথে মোহামেডান। লিগে যাচ্ছেতাই অবস্থা দলটির। সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে ২-১ গোলে হারের পর, ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে তারা আছে সপ্তম স্থানে। আসরে মাত্র ২টিতে জিতেছে তারা। ফেডারেশন কাপের গ্রুপ পর্ব পেরুনো নিয়েও শঙ্কায় আছে মোহামেডান। ‘বি’ গ্রুপের টেবিলে ৫ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে আছে চতুর্থ স্থানে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy