সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত, দ্রুত চালু হতে পারে ভারতীয় ভিসা: হুমায়ুন কবির

বুলেটিন ডেস্ক

জাতীয়

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের পর দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত মিলেছে। শিগগিরই চালু হতে পারে মেডিকেল ও ব্যবসায়ী ভিসা।

2026-04-13T12:59:42+00:00
2026-04-13T12:59:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত, দ্রুত চালু হতে পারে ভারতীয় ভিসা: হুমায়ুন কবির
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:৫৯ পিএম   (ভিজিট : ৬৮)
ফাইল ছবি
X

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। সে আলোচনার ভিত্তিতে আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা চালুর বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে ভারত।

আজ সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রুটিন বৈঠকের পর সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার কারণে ভারতের সঙ্গে সম্পর্কে অবনতি হয় বাংলাদেশের। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। তবে ‘পজিটিভ মাইন্ডসেট থাকলে দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি সম্ভব’ বলে মনে করছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি।

বৈঠকে ভিসা নিয়ে আলাপের কথা জানিয়ে হুমায়ূন কবির বলেন, ‘মেডিকেল, বিজনেস ভিসা দ্রুত চালু করার কথা বলা হয়েছে ভারতকে। হয়তো আগামী সপ্তাহে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি যান। এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন তারা।




  বিষয়:   বাংলাদেশ ভারত সম্পর্ক  খলিলুর রহমান  মেডিকেল ভিসা  ব্যবসায়ী ভিসা  জয়শঙ্কর  কূটনীতি  বাংলাদেশ সংবাদ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy