সাব্বির-মুস্তাফিজ এবার আবাহনীতে খেলবেন!

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে এই আসর,

2026-04-13T19:16:54+00:00
2026-04-13T19:16:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাব্বির-মুস্তাফিজ এবার আবাহনীতে খেলবেন!
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:১৬ পিএম   (ভিজিট : ৪১)
সাব্বির রহমান রুম্মান ও মুস্তাফিজুর রহমান
X

সাব্বির রহমান রুম্মান ও মুস্তাফিজুর রহমান

অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে এই আসর, গেল সপ্তাহে ক্লাবগুলোর সঙ্গে মিটিং শেষে এই সিদ্ধান্ত জানিয়েছিল বিসিবি। এরপর থেকে স্কোয়াড সাজাতে শুরু করেছে দলগুলো।

এছাড়া আগামী সপ্তাহেই দল-বদল হওয়ার কথা রয়েছে। গেলবারের চ্যাম্পিয়ন দল আবাহনীর প্রধান কোচ হিসেবে এবারো থাকছেন হান্নান সরকার। দলটির একটি সূত্র জানিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই বেশ বড় বাজেটের দল গঠন করতে যাচ্ছে আবাহনী। দলটিতে এবার নতুন করে খেলবেন সাব্বির রহমান। মুস্তাফিজুর রহমানের সঙ্গেও কথা প্রায় পাকা, অবশ্য পারিশ্রমিক ইস্যুর কারণে চূড়ান্ত নয় এখনো।

এছাড়া চূড়ান্ত হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন সৌম্য সরকারের খেলাও। এদিকে নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, খালেদ আহমেদ, জিসান আলম ও মেহেরব অহিনরাও রয়েছেন এবারের আসরে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy