মুজাফফরভের চোখে আলফাজই মোহামেডানের সেরা কোচ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

এবারের ঘরোয়া ফুটবলে মোহামেডানের অবস্থা মোটেও ভালো নয়। বাংলাদেশ ফুটবল লিগে তলানির দিকে তাদের অবস্থান। সবশেষ আবাহনী লিমিটেডের

2026-04-13T19:32:56+00:00
2026-04-13T19:35:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুজাফফরভের চোখে আলফাজই মোহামেডানের সেরা কোচ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:৩২ পিএম  আপডেট: ১৩.০৪.২০২৬ ৭:৩৫ পিএম  (ভিজিট : ১৮)
আলফাজের সঙ্গে সর্বডানে মিডফিল্ডার মুজাফফরভ।
X

আলফাজের সঙ্গে সর্বডানে মিডফিল্ডার মুজাফফরভ।

এবারের ঘরোয়া ফুটবলে মোহামেডানের অবস্থা মোটেও ভালো নয়। বাংলাদেশ ফুটবল লিগে তলানির দিকে তাদের অবস্থান। সবশেষ আবাহনী লিমিটেডের কাছেও হেরেছে। দলের দুর্দশায় ক্লাব কর্তৃপক্ষ তাই কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করেছে। কোচের এমন বিদায়ে উজবেকিস্তানের মিডফিল্ডার মুজাফফরভ আবেগঘন বার্তা দিয়েছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুজাফফরভ কোচের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘কোচ আলফাজ, সবকিছুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি মোহামেডানের ইতিহাসের সেরা কোচ। কোনো সন্দেহ নেই যে, আপনি ক্লাবের দায়িত্ব নেওয়ার পর থেকে দল ৬ বার ফাইনালে খেলেছে এবং ফেডারেশন কাপ ও লিগ জিতেছে।

আলফাজের প্রশংসা করে মুজাফফরভ লিখেছেন, ‘আপনি এমন এক ফলাফল অর্জন করেছেন যা মোহামেডানের ইতিহাসে আর কোনো কোচ করতে পারেননি। ইতিহাসের পাতায় আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনি চমৎকার একজন মানুষ, একজন অসাধারণ কোচ এবং একজন চ্যাম্পিয়ন কোচ। সবকিছুর জন্য আপনাকে আবারও ধন্যবাদ।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy