ব্যবধান কমিয়ে আর্সেনালের আরও কাছে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আর্সেনালের হোঁচটের পুরো সুযোগ কাজে লাগিয়েছে ম্যানচেস্টার সিটি। চেলসির বিপক্ষে দাপুটে জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই জমিয়ে তুলেছে

2026-04-13T19:37:43+00:00
2026-04-13T19:37:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্যবধান কমিয়ে আর্সেনালের আরও কাছে ম্যানসিটি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৭ পিএম   (ভিজিট : ১৮)
: সতীর্থ সেমেনিওর সঙ্গে উদযাপনে গেহি।
X

: সতীর্থ সেমেনিওর সঙ্গে উদযাপনে গেহি।

আর্সেনালের হোঁচটের পুরো সুযোগ কাজে লাগিয়েছে ম্যানচেস্টার সিটি। চেলসির বিপক্ষে দাপুটে জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই জমিয়ে তুলেছে তারা। জিতেছে ৩-০ ব্যবধানে। 

স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয়ার্ধে তিন গোল করে দ্বিতীয় স্থানে থাকা সিটি পয়েন্ট ব্যবধান কমিয়ে ছয়ে নামিয়ে এনেছে। তাদের হাতে এখনও একটি ম্যাচ বাকি। শনিবার বোর্নমাউথের কাছে ঘরের মাঠে আর্সেনালের অপ্রত্যাশিত হারের পরই চাপে পড়েছে আর্সেনাল। 

প্রথমার্ধে কিছুটা এলোমেলো খেলেছে পেপ গার্দিওলার দল। দারুণ ফর্মে থাকা রায়ান শেরকি বক্সের প্রান্ত থেকে নেওয়া প্রথম সুযোগটি সরাসরি রবার্ট সানচেজের হাতে পাঠান। একই ধরনের অবস্থান থেকে আন্তোয়ান সেমেনিওর শটও দিক পরিবর্তিত হয়ে বাইরে যায়।

তবে বিরতির পর ভিন্ন চেহারায় মাঠে নামে সফরকারী সিটি। ৫১ মিনিটে ভাঙে ডেড লক। শেরকির বাড়ানো নিখুঁত ক্রসে শক্তিশালী হেডে গোল করেন নিকো ও’রেইলি।

এর ছয় মিনিট পর আবারও শেরকির ভূমিকায় গোল। তার বাড়ানো পাস পেয়ে সাবেক চেলসি খেলোয়াড় মার্ক গেহি নিচু শটে বল জালে জড়ান। 

এরপর যেন ভেঙে পড়ে চেলসি। নিজেদের অর্ধে বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন মইসেস কাইসেদো। সেই সুযোগে বল কেড়ে নিয়ে এগিয়ে যান জেরেমি ডোকু। তার পর ৬৮ মিনিটে ঠাণ্ডা মাথার ফিনিশে স্কোর ৩-০ করেছেন তিনি। টেবিলে ৩২ ম্যাচে শীর্ষে থাকা আর্সেনালের সংগ্রহ ৭০ পয়েন্ট। ৩১ ম্যাচে সিটির পয়েন্ট ৬৪। 







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy