প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৮ পিএম (ভিজিট : ৩২)

X
: ডমিনিক ফ্রিমপং (বাঁয়ে)।
ঘানা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলে ফেরার পথে ডাকাতির শিকার হয়েছে দেশটির ক্লাব বেরেকুম চেলসি। অস্ত্রধারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন দলটির উইঙ্গার ডমিনিক ফ্রিমপং।
লিগে রোববার সামারটেক্সের বিপক্ষে ম্যাচ শেষে ফেরার পথে ওই হামলার শিকার হয় ক্লাবটি। বিপদ টের পেয়ে বাসটির চালক পিছনে যাওয়ার চেষ্টা করলে গুলি করে ডাকাতরা, যা আঘাত করে ২০ বছর বয়সী ফ্রিমপংয়ের মাথায়। পরে হাসপাতালে মৃত্যু হয় তার।
সংবাদমাধ্যমের খবর, ওই ঘটনায় আর কেউ প্রাণ হারায়নি। ফ্রিমপংয়ের এভাবে প্রাণ হারানোর ঘটনা ঘানার ফুটবলে বড় আঘাত হয়ে এসেছে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, এই ঘটনা পুরো ফুটবল অঙ্গনের জন্যই অনেক বড় ধাক্কা।