আলকারাসকে হারিয়ে শিরোপা জিতে সিনারের সিংহাসন পুনরুদ্ধার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাসকে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্স শিরোপা জিতেছেন ইয়ানিক সিনার। একই সঙ্গে স্প্যানিশ তারকার কাছ থেকে

2026-04-13T19:51:45+00:00
2026-04-13T19:51:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আলকারাসকে হারিয়ে শিরোপা জিতে সিনারের সিংহাসন পুনরুদ্ধার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : ২৩)
: চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার (বাঁয়ে) ও রানার্সআপ কার্লোস আলকারাস।
X

: চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার (বাঁয়ে) ও রানার্সআপ কার্লোস আলকারাস।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাসকে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্স শিরোপা জিতেছেন ইয়ানিক সিনার। একই সঙ্গে স্প্যানিশ তারকার কাছ থেকে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান পুনরুদ্ধার করেছেন ইতালিয়ান তারকা। মোনাকোয় রোববার রাতে ফাইনালে দুই ঘণ্টা ১৫ মিনিটের লড়াইয়ে ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে জেতেন ২৪ বছর বয়সি সিনার।

গত নভেম্বরে এটিপি চ্যাম্পিয়নশিপের ফাইনালে সিনারের সরাসরি সেটে জয়ের পর, এটিই ছিল র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুই খেলোয়াড়ের প্রথম সাক্ষাৎ। মাস্টার্স ১০০০ ইভেন্টে ক্লে-কোর্টে সিনারের প্রথম শিরোপা এটি। দারুণ এক কীর্তিও গড়েছেন তিনি। একই মৌসুমে ‘সানশাইন ডাবল’ ও মন্টে কার্লো জেতা দ্বিতীয় খেলোয়াড় সিনার। এর আগে ২০১৫ সালে এই স্বাদ পেয়েছিলেন নোভাক জোকোভিচ।

চলতি বছর মাস্টার্স ১০০০ ইভেন্টে সিনারের তৃতীয় শিরোপা এটি। এর আগে তিনি জিতেছেন ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি ওপেন। একই বছরে হার্ড-কোর্টের এই দুটি শিরোপা জয়কে বলা হয় ‘সানশাইন ডাবল।’


এসব ইভেন্টে টানা ২২ ম্যাচ জিতলেন সিনার।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy