কান্নাভেজা চোখে খুঁড়িয়ে মাঠ ছাড়লেন আর্জেন্টাইন ডিফেন্ডার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ধাক্কা লাগার পর মাঠে কিছুক্ষণ পড়ে থাকলেন দুজনই। একটু পর যখন উঠে দাঁড়ালেন ক্রিস্তিয়ান রোমেরো, তার চোখেমুখে যন্ত্রণার

2026-04-13T20:04:20+00:00
2026-04-13T20:04:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কান্নাভেজা চোখে খুঁড়িয়ে মাঠ ছাড়লেন আর্জেন্টাইন ডিফেন্ডার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৮:০৪ পিএম   (ভিজিট : ২৭)
আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো
X

আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো

ধাক্কা লাগার পর মাঠে কিছুক্ষণ পড়ে থাকলেন দুজনই। একটু পর যখন উঠে দাঁড়ালেন ক্রিস্তিয়ান রোমেরো, তার চোখেমুখে যন্ত্রণার ছাপ দেখা গেল স্পষ্ট। বদলি নামানোর ইশারা করলেন দ্রুতই। কামড়ে ধরলেন জার্সি। কয়েক কদম হাঁটলেন খুঁড়িয়ে। এরপর মাথা নিচু করে ফেললেন হাঁটুতে ভর দিয়ে। সতীর্থদের কয়েকজন চেষ্টা করলেন তাকে সান্ত্বনা দিতে। কিন্তু তার চোখে তখন চিকচিক করছে জল। মাঠ ছাড়ার সময় জার্সিতে মুখ ঢেকে বুঝি হতাশা লুকাতে চাইলেন টটেনহ্যাম হটস্পার অধিনায়ক।

দল তখন ১-০ গোলে পিছিয়ে। মাঠ ছেড়ে যাওয়ায় তাই হতাশ হওয়াটা স্বাভাবিক। কিন্তু বড় শঙ্কার ছবিটা ফুটে উঠল ধারাভাষ্যকারের কথায়, ‘মনে হচ্ছে, এটা বড় কোনো সমস্যা, তার ক্লাবের জন্য তো বটেই, দেশের জন্য সামনের সময়টায় আন্তর্জাতিক ফুটবলেও।”

তার ক্লাব ইংলিশ প্রিমিয়ার লিগে লড়ছে রেলিগেশন এড়াতে। তার দেশ আর্জেন্টিনার রক্ষণভাগের বড় ভরসা তিনি। সামনেই আছে বিশ্বকাপ! এই চোটের ধরন বা কতটা গুরুতর, জানা যায়নি এখনও। তবে রোমেরোর প্রতিক্রিয়াতেই পরিষ্কার, খুব সাধারণ কোনো চোট এটি নয়।

প্রিমিয়ার লিগে রোববার সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজ দলের গোলকিপার আন্তোনিন কিনস্কির সঙ্গে সংঘর্ষ হয় তার। কিনস্কির মাথায় ব্যান্ডেজ পড়ে এবং তিনি খেলা চালিয়ে যান।

রোমেরোর আঘাতটি কী ধরনের ছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। কিন্তু ২৭ বছর বয়সি ডিফেন্ডার আর খেলতে পারেননি এবং সাইডলাইনের দিকে যাওয়ার সময় তাকে বিধবস্ত দেখাচ্ছিল। যদিও শেষ পর্যন্ত তিনি কারও সাহায্য ছাড়াই মাঠ ছাড়তে সক্ষম হন এবং তার স্ট্রেচারের প্রয়োজন হয়নি, তবে তার শারীরিক ভাষায় ফুটে ওঠে শঙ্কার ছবি।

রোমেরোর চোট পাওয়াটাকে টটেনেহ্যামের নতুন কোচ রবের্তো দে জের্বি বলেছেন, ‘খুবই বাজে।’ তবে তিনি এর তীব্রতা সম্পর্কে অবগত নন। “সামনের কদিনে দেখতে হবে আমাদেরৃ আশা করি, এটা বড় কোনো সমস্যা হবে না, কারণ আমাদের জন্য সে গুরুত্বপূর্ণ ফুটবলার এবং মৌসুমের শেষ পর্যন্ত তাকে আমাদের প্রয়োজন নিজেদের লক্ষ্য অর্জন করতে।”

এমনিতে টটেনহ্যামের লক্ষ্য থাকে পয়েন্ট তালিকার ওপরের দিকে শেষ করা। তবে এবার তারা লড়াই করছেন অবনমন ঠেকাতে। সান্ডারল্যান্ডের মাঠে ১-০ গোলে হেরে এখন তারা ৩২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আছে ১৮ নম্বরে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy