নববর্ষের আয়োজন ঘিরে ব্যাপক প্রাণহানি, নিহত ১৫৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

থাইল্যান্ডের নববর্ষের ঐতিহ্যবাহী সংক্র্যান উৎসবকে ঘিরে সড়ক দুর্ঘটনায় মাত্র ৪ দিনে দেড় শতাধিক মানুষ নিহত এবং সাতশো’র বেশি

2026-04-14T16:40:45+00:00
2026-04-14T16:40:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নববর্ষের আয়োজন ঘিরে ব্যাপক প্রাণহানি, নিহত ১৫৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৪:৪০ পিএম   (ভিজিট : ২২৬৬)
থাইল্যান্ডের নববর্ষের ঐতিহ্যবাহী সংক্র্যান উৎসব
X

থাইল্যান্ডের নববর্ষের ঐতিহ্যবাহী সংক্র্যান উৎসব

থাইল্যান্ডের নববর্ষের ঐতিহ্যবাহী সংক্র্যান উৎসবকে ঘিরে সড়ক দুর্ঘটনায় মাত্র ৪ দিনে দেড় শতাধিক মানুষ নিহত এবং সাতশো’র বেশি আহত হয়েছেন। এরমধ্যে কেবল সোমবার (১৩ এপ্রিল) একদিনেই ২৩৭টি দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ২২৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে দেশটির রোড সেইফটি অপারেশন সেন্টারের কর্মকর্তারা। তারা জানান, ৭৫৫টি দুর্ঘটনায় ১৫৪ জন নিহত ও ৭০৫ জন আহত হয়েছেন।

উদ্বেগজনক এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে পর্যটকদের সুরক্ষায় কয়েকশো পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের ভোকেশনাল এডুকেশন কমিশন এবং ডিজ্যাস্টার প্রিভেনশন অ্যান্ড মিটিগেশন ডিপার্টমেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারা জানান, প্রায় ৪২ শতাংশ দুর্ঘটনার জন্য দায়ি গাড়ির বেপরোয়া গতি। এছাড়া মদ্যপ অবস্থায় গাড়ি চালনার কারণে ২৭ শতাংশ দুর্ঘটনা সংঘটিত হয়।

অন্যদিকে, দুর্ঘটনার প্রায় ৭১ শতাংশই মোটরসাইকেলের কারণে সংঘটিত হয়। এছাড়া অলিগলিতে খুব কমই দুর্ঘটনা ঘটেছে। বিকেল তিনটা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ৭৫ শতাংশের বেশি দুর্ঘটনাই ঘটেছে স্ট্রেইট বা সোজা সড়কে।

কর্মকর্তারা জানান, ১৩ এপ্রিল সংঘটিত দুর্ঘটনাগুলোর বেশিরভাগই চাম্ফোন ও চিয়াং রাই এলাকাতে ঘটেছে। এমন বাস্তবতায় থাইল্যান্ডের প্রতিটি প্রদেশে নিরাপত্তা আরও জোরদারের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বিশেষ করে সংক্রানের মূল আকর্ষণ পানি উৎসব এবং পর্যটন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি বাড়ানোসহ নেওয়া হয়েছে বেশকিছু পদক্ষেপ।

এরমধ্যে রয়েছে সংক্র্যান ওয়াটার-প্লে জোনগুলোতে পুলিশের সংখ্যা বাড়ানো, ১৪ এপ্রিল ফ্যামিলি ডে’র দিনে কঠোর তল্লাশি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, শিশুদের কাছে অ্যালকোহল বিক্রি বন্ধে নজরদারি, কমিউনিটি চেক পয়েন্ট স্থাপন এবং উচ্চ শক্তির ওয়াটার গান ব্যবহার নিষিদ্ধসহ নানা পদক্ষেপ।

সংক্র্যান উপলক্ষে যেসব এলাকায় সবচেয়ে বেশি লোক সমাগম হবে সেসব এলাকায় চেক পোস্ট এবং ড্রোন ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন থাই রয়্যাল পুলিশের উপ-মুখপাত্র মেজর জেনারেল সিরিওয়াত ডিপোর।

ব্যাংককের খাও সান সড়কে গত বছরের মতো এবারও প্রায় ১ লাখ মানুষ জড়ো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে ৬ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy