সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারা দেশে শুরু হয়েছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বাংলা দিয়ে শুরু হয়ে নির্ধারিত সূচি অনুযায়ী চলবে সব পরীক্ষা। বিস্তারিত সময়সূচি ও বিশেষ নির্দেশনা জানুন।

2026-04-15T08:23:10+00:00
2026-04-15T08:23:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৮:২৩ এএম   (ভিজিট : ৩৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

আজ সারাদেশে শুরু হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত সময়সূচি অনুযায়ী বুধবার (১৫ এপ্রিল)  প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হচ্ছে  চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।



এর আগে, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন করা হয়। পরবর্তীতে অধিদপ্তরের নির্দেশনায় বিস্তারিত সময়সূচি প্রকাশিত হয়।

সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে।

তবে দেশের তিন পার্বত্য জেলা  রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে সেখানে বৃত্তি পরীক্ষা শেষ হবে।


এদিকে, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর সংশ্লিষ্ট  কর্তৃপক্ষ।




  বিষয়:   প্রাথমিক বৃত্তি পরীক্ষা  বৃত্তি পরীক্ষা ২০২৫  প্রাথমিক শিক্ষা অধিদপ্তর  পরীক্ষা সূচি  বাংলাদেশ শিক্ষা খবর 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy