গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

গাজার আল-শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় চারজন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।ফিলিস্তিনের

2026-04-15T11:51:47+00:00
2026-04-15T11:51:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৪
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১১:৫১ এএম   (ভিজিট : ৩৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গাজার আল-শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় চারজন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা-র বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যায় আল-শাতি শরণার্থী শিবির লক্ষ্য করে আকস্মিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

এর আগে গাজা সিটির আল-নাফাক সড়কে একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে ছোড়া কামানের গোলায় এক শিশুসহ আরও চার ফিলিস্তিনি নিহত হন। একই দিনে উপত্যকার বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে।

এ ছাড়া উত্তর গাজার বাইতলাহিয়ায় পৃথক এক বোমা হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনিদের ওপর চলমান এই আগ্রাসন অব্যাহত রেখে ইসরায়েল তথাকথিত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও গাজায় হামলা থামছে না। এতে পুরো গাজা উপত্যকাজুড়ে গভীর মানবিক সংকট দেখা দিয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy