নিউজিল্যান্ড সিরিজ নিয়ে আশাবাদী রফিক

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১৭ এপ্রিল (শুক্রবার)। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায়

2026-04-15T17:39:31+00:00
2026-04-15T17:39:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিউজিল্যান্ড সিরিজ নিয়ে আশাবাদী রফিক
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ৮)
স্পিন কোচ মোহাম্মদ রফিক।
X

স্পিন কোচ মোহাম্মদ রফিক।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১৭ এপ্রিল (শুক্রবার)। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। আসন্ন সিরিজে ভালো কিছু করতে পারলে খেলোয়াড়দের পাশাপাশি বিসিবির নতুন অ্যাডহক কমিটিও আত্মবিশ্বাস পাবে বলে মনে করেন স্পিন কোচ মোহাম্মদ রফিক।

মঙ্গলবার রাজধানীতে একটি স্কুল ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ সময়ের নানা জটিলতার পর অবশেষে বাংলাদেশে একটি আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ইতিবাচক দিক। তার মতে, এই সিরিজে জয় পেলে অতীতের অনেক হতাশা ভুলে গিয়ে খেলোয়াড়রা আত্মবিশ্বাস ফিরে পাবে এবং নতুন দায়িত্ব নেওয়া কর্মকর্তারাও উৎসাহিত হবেন।

ক্রিকেট বোর্ডে তার ভূমিকা ও নিয়োগ প্রসঙ্গে রফিক জানান, অবসরের পর তিনি সবসময়ই ক্রিকেটের সাথেই থাকতে চেয়েছেন। বিসিবি তাকে নতুন করে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে এবং তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। বোর্ডে নতুন কমিটি বসার পর তার দায়িত্ব চূড়ান্ত হবে বলে তিনি জানান।
জাতীয় দলের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, তাকে যেকোনো বিভাগে কাজ করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। নির্দিষ্ট কোনো দল নয়, বরং যেখানে প্রয়োজন হবে সেখানেই তিনি কাজ করবেন বলে জানান রফিক।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy