শেন ওয়ার্নের মৃত্যু : করোনার টিকাকে দায়ী করলেন ছেলে

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

২০২২ সালে শেন ওয়ার্নের মৃত্যুর চার বছর পর নতুন তথ্য হাজির করেছেন তার ছেলে জ্যাকসন ওয়ার্ন। জ্যাকসন দাবি

2026-04-15T17:53:54+00:00
2026-04-15T17:53:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেন ওয়ার্নের মৃত্যু : করোনার টিকাকে দায়ী করলেন ছেলে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:৫৩ পিএম   (ভিজিট : ২৩)
: শেন ওয়ার্ন ও তার ছেলে জ্যাকসন।
X

: শেন ওয়ার্ন ও তার ছেলে জ্যাকসন।

২০২২ সালে শেন ওয়ার্নের মৃত্যুর চার বছর পর নতুন তথ্য হাজির করেছেন তার ছেলে জ্যাকসন ওয়ার্ন। জ্যাকসন দাবি করেছেন, করোনার টিকা তার বাবার মৃত্যুর ঘটনায় ভূমিকা রাখতে পারে। যে মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

থাইল্যান্ডে ২০২২ সালে হৃদরোগে মারা যান অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। ২০২১ সালে টিকার দুই ডোজ নেওয়ার পর তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ স্বাভাবিক বলা হলেও, জ্যাকসনের বিশ্বাস—টিকা তার বাবার শারীরিক সমস্যাকে আরও জটিল করে তুলেছিল।

‘টু ওয়ার্ল্ডস কোলাইড’ পডকাস্টে কথা বলতে গিয়ে জ্যাকসন জানান, তার বাবা শুরুতে টিকা নিতে চাননি, কিন্তু কাজের প্রয়োজনে নিতে বাধ্য হন। তিনি জানান, ওয়ার্ন হয়তো তিন বা চারটি ডোজ নিয়েছিলেন। বাবার মৃত্যুর খবর শোনার পর প্রথমদিকে তিনি সরকার, করোনা এবং টিকাকে দায়ী করেছিলেন বলেও স্বীকার করেন জ্যাকসন। তার ভাষায়, ‘আমি নিশ্চিতভাবেই মনে করি (করোনার টিকা) এতে জড়িত ছিল। এখন এটা বলা আর বিতর্কিত কিছু বলে মনে করি না। যদি বাবার আগে থেকে কোনো শারীরিক সমস্যা থেকেও থাকে, আমার মনে হয় টিকা সেটাকে একেবারে সামনে নিয়ে এসেছে—আর এটিই এমন একটি বিষয়, যার সঙ্গে আমি সবসময় লড়াই করে যাচ্ছি।’

তিনি আরও জানান, ওয়ার্নের মৃত্যুর খবর শোনার পর তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কী ছিল, ‘ফোনটা রাখার সঙ্গে সঙ্গেই (ওয়ার্নের মৃত্যুর খবর পাওয়ার পর) আমার প্রথম প্রতিক্রিয়া ছিল—আমি সরাসরি সরকারকে দোষারোপ করি। সঙ্গে সঙ্গে করোনা এবং টিকাকেও দায়ী করি।’

এসময় বাবার জীবনযাপন নিয়েও কথা বলেন জ্যাকসন। ধূমপান ও মদ্যপানের মতো অভ্যাসের কথা স্বীকার করলেও, তার দাবি—মৃত্যুর আগে ওয়ার্নকে সুস্থই মনে হচ্ছিল। একই ধরনের জীবনযাপন করেও অনেক মানুষ দীর্ঘদিন বেঁচে থাকেন-এই যুক্তি তুলে ধরে তিনি বলেছেন, টিকা কোনো না কোনোভাবে ভূমিকা রেখেছে।

তবে ব্যক্তিগত এই বিশ্বাসের পরও জ্যাকসন স্বীকার করেছেন, প্রকৃত কারণ হয়তো কখনোই পুরোপুরি জানা যাবে না। তিনি বলেছেন, ময়নাতদন্ত প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত, কিন্তু তার অনুভূতি বদলায়নি। বরং টিকার বিষয়টি ভাবলেই তার শোক ও ক্ষোভ আরও বেড়ে যায়।

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন শেন ওয়ার্ন টেস্টে ৭০৮টি এবং ওয়ানডেতে ২৯৩টি উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১০০১টি উইকেট শিকার করেছেন। 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy