‘স্পিন উইকেটের দরকার নেই’-বাংলাদেশকে বার্তা নিউজিল্যান্ড কোচের

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

সাদা বলের সিরিজকে সামনে রেখে বুধবার প্রথমবার মাঠে নেমে অনুশীলন করেছে কিউইরা। অনুশীলনের পর সংবাদ সম্মেলনে দলের পক্ষে

2026-04-15T18:15:33+00:00
2026-04-15T18:15:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘স্পিন উইকেটের দরকার নেই’-বাংলাদেশকে বার্তা নিউজিল্যান্ড কোচের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:১৫ পিএম   (ভিজিট : ৩৫)
নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার
X

নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার

সাদা বলের সিরিজকে সামনে রেখে বুধবার প্রথমবার মাঠে নেমে অনুশীলন করেছে কিউইরা। অনুশীলনের পর সংবাদ সম্মেলনে দলের পক্ষে কথা বলেন প্রধান কোচ রব ওয়াল্টার।

বাংলাদেশের বোলিং শক্তি ও উইকেট প্রসঙ্গে কথা বলেন এই কিউই কোচ। ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেট বানিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশল বেশ ভালোই রপ্ত করেছে বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে সেই ধারা থেকে কিছুটা সরে এসেছে তারা। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে তুলনামূলক ব্যালান্সড উইকেট দেখা গেছে।

আসন্ন সিরিজেও স্পিননির্ভর উইকেট তৈরির প্রয়োজন নেই বলেই মনে করেন ওয়াল্টার। তিনি বলেন, ‘আসলে আমার মনে হয় বাংলাদেশের দলের দারুণ কিছু পেসার রয়েছে। তাদের মনে হয় স্পিন উইকেট বানানোর দরকার নেই। ফলে আমাদের নিজেদের শক্তিমত্তা অনুযায়ী প্ল্যান করে মাঠে তা কাজে লাগাতে হবে।’

কন্ডিশন নিয়ে নিজের দলের প্রস্তুতির দিকটিও তুলে ধরেন এই কোচ। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে ভিন্ন ভিন্ন কন্ডিশন মোকাবিলা করতেই হবে। ফলে নিজেকে সেভাবে প্রস্তুত রাখতে হবে। আমরা এখানের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পিচ দেখেছি, একদমই ভিন্নরকম স্পিন পেসের লড়াই মনে হয়েছে। আমরা নিজেদের দুই ধরনের উইকেটের জন্যই প্রস্তুত রেখেছি।’

বাংলাদেশের পরিবেশ ও উইকেট সম্পর্কে ধারণা নিতে সময় লাগবে বলেও স্বীকার করেন ওয়াল্টার। তিনি বলেন, ‘অবশ্যই ভিন্ন ধরনের কন্ডিশন এখানে। আমরা চেষ্টা করছি সবকিছু বুঝে নিতে। এখানে অভ্যস্ত হতে কিছুটা সময় তো লাগবে। প্রথম ম্যাচের আগে যে কয়দিন সময় পেয়েছি তা হয়ত ভালোভাবে অভ্যস্ত হওয়ার জন্য যথেষ্ট নয়। তবে এখানে শ্রীলঙ্কায় ‘এ’ দলের সিরিজ খেলে অনেকে এসেছে। সব মিলিয়ে ভালোই লাগছে।’

ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে ২০ এপ্রিল দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy