দর্শকের গালি শুনে মেজাজ হারালেন নেইমার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

২০২৬ বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নেইমারকে নিয়ে আলোচনা যেন থামছেই না। ব্রাজিল দলে তার জায়গা হবে কি

2026-04-15T18:44:47+00:00
2026-04-15T18:44:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দর্শকের গালি শুনে মেজাজ হারালেন নেইমার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:৪৪ পিএম   (ভিজিট : ৩২)
নেইমার জুনিয়র
X

নেইমার জুনিয়র

২০২৬ বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নেইমারকে নিয়ে আলোচনা যেন থামছেই না। ব্রাজিল দলে তার জায়গা হবে কি না, তা নিয়ে যখন ফুটবল বিশ্বে তুমুল বিতর্ক চলছে, তখনই নতুন এক বিতর্কে জড়ালেন এই ব্রাজিলিয়ান তারকা।

সান্তোস এফসির হয়ে কনমেবল প্রতিযোগিতায় ফেরার ম্যাচে এক দর্শকের সঙ্গে সরাসরি তর্কে জড়িয়ে পড়েন তিনি।

জাতীয় দলে নিজের ফিটনেস এবং ফর্ম প্রমাণের লড়াইয়ে থাকা নেইমার ম্যাচের শুরুতেই নিজের জাত চিনিয়েছিলেন। প্যারাগুয়ের ক্লাব দেপোর্তিভো রিকোলেতার বিপক্ষে ম্যাচের মাত্র ৪ মিনিটেই গোল করে সান্তোসকে লিড এনে দেন তিনি। তবে নেইমারের সেই গোল জয় নিশ্চিত করতে পারেনি।

সফরকারী দল রিকোলেতা ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি ড্র করে। এই ড্রয়ের ফলে কোপা সুদামেরিকানার গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ শেষে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে সান্তোস এফসি। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় গ্যালারি থেকে দর্শকদের কড়া সমালোচনার মুখে পড়েন নেইমার। একজন ভক্তের তিরস্কার শুনে আর চুপ থাকতে পারেননি তিনি। মেজাজ হারিয়ে সরাসরি সেই ভক্তের উদ্দেশে বলেন, ‘কী, আমি বখাটে হয়ে গেছি? ভাই, এখানে আমি নিজের জীবন উজাড় করে দিচ্ছি!’

আর এই ঘটনাটি স্পষ্ট করে দিচ্ছে যে, বর্তমানে নেইমার কতটা চাপের মধ্য দিয়ে যাচ্ছেন। বিশেষ করে কোচ কার্লো আনচেলত্তির গুড বুকে জায়গা করে নিয়ে আগামী বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে জড়াতে তিনি যে মরিয়া, এই প্রতিক্রিয়া তারই বহিঃপ্রকাশ। সান্তোসের হয়ে পারফর্ম করার পাশাপাশি জাতীয় দলে ফেরার জন্য তার এই লড়াই এখন এক অগ্নিপরীক্ষায় রূপ নিয়েছে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy