বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় ফরাসি তারকা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

গুরুতর ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপে খেলা নিয়ে বড় শঙ্কায় পড়েছেন লিভারপুলের ফরাসি তরুণ স্ট্রাইকার গুগো একিতিকে। মঙ্গলবার রাতে

2026-04-15T18:53:18+00:00
2026-04-15T18:53:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় ফরাসি তারকা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:৫৩ পিএম   (ভিজিট : ৩৪)
ফরাসি তরুণ স্ট্রাইকার গুগো একিতিকে।
X

ফরাসি তরুণ স্ট্রাইকার গুগো একিতিকে।

গুরুতর ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপে খেলা নিয়ে বড় শঙ্কায় পড়েছেন লিভারপুলের ফরাসি তরুণ স্ট্রাইকার গুগো একিতিকে। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজির বিপক্ষে পাওয়া চোটটি প্রথমে ততটা গুরুতর মনে না হলেও, পরবর্তীতে জানা যায় এটি হতে পারে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার মতো ভয়াবহ ইনজুরি।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ইনজুরি ফুটবলারদের জন্য সবচেয়ে কঠিনগুলোর একটি। চোট পাওয়ার সময়ের ভিডিও বিশ্লেষণ করে এক অ্যাংকল সার্জারি বিশেষজ্ঞ জানিয়েছেন, প্রায় নিশ্চিতভাবেই বলা যায় একিতিকের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে। তার মতে, এই ইনজুরিতে অস্ত্রোপচার ছাড়া অন্য কোনো পথ নেই।

এই অবস্থায় চলতি মৌসুমে আর মাঠে ফেরা সম্ভব নয় ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের। শুধু তাই নয়, পুরোপুরি সুস্থ হয়ে খেলায় ফিরতে সময় লাগতে পারে ৯ থেকে ১২ মাস, যা তার পরবর্তী মৌসুমের শুরুও অনিশ্চিত করে তুলছে। সবচেয়ে বড় দুশ্চিন্তা এখন বিশ্বকাপকে ঘিরে।

নির্ধারিত সময় অনুযায়ী পুনর্বাসন প্রক্রিয়া শেষ করতে না পারলে ২০২৬ সালের বিশ্বকাপে খেলা প্রায় অসম্ভব হয়ে পড়বে তার জন্য। বিশেষজ্ঞরাও মনে করছেন, এমন গুরুতর ইনজুরি থেকে এত দ্রুত ফিরে আসা বাস্তবসম্মত নয়।

সব মিলিয়ে, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে এসে বড় ধাক্কায় পড়েছেন এই ফরাসি তারকা।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy