হরমুজ প্রণালীতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পারস্য উপসাগরে নজরদারি করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর একটি এমকিউ-৪সি ট্রাইটন হাই অল্টিচ্যুড সার্ভেইলেন্স ড্রোন। গত ৯

2026-04-15T19:07:34+00:00
2026-04-15T19:07:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হরমুজ প্রণালীতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:০৭ পিএম   (ভিজিট : ৬০)
এমকিউ-৪সি ট্রাইটন
X

এমকিউ-৪সি ট্রাইটন

পারস্য উপসাগরে নজরদারি করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর একটি এমকিউ-৪সি ট্রাইটন হাই অল্টিচ্যুড সার্ভেইলেন্স ড্রোন। গত ৯ এপ্রিল এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনীর নাভাল সেফটি কমান্ড।

এমকিউ-৪সি ট্রাইটন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অস্ত্রাগারের গুরুত্বপূর্ণ, দক্ষ ও দামি সমরাস্ত্রগুলোর মধ্যে একটি। ‘ডানাযুক্ত উপগ্রহ’ (স্যাটেলাইট উইথ উইংস) নামে পরিচিত এই ড্রোনটি দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারি চালাতে সক্ষম। নর্থরোপ গ্রুম্যান নামের একটি মার্কিন কোম্পানির তৈরি এই ড্রোন অস্ত্রাগারে যুক্ত করতে মার্কিন সামরিক বাহিনীর ব্যয় করতে হয়েছে ২৩ কোটি ৮১ লাখ ডলার।

নাভাল সেফটি কমান্ডের বিবৃতিতে এই দুর্ঘটনাকে ‘ক্লাস এ মিসহ্যাপ’ উল্লেখ করে বলা হয়েছে, বিধ্বস্ত ড্রোনটি ছিল ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত মার্কিন ঘাঁটি সিগোনেল্লা নাভাল এয়ার স্টেশনের সম্পদ। ৯ তারিখ হরমুজ প্রণালিতে রুটিন ৩ ঘণ্টার নজরদারির জন্য ওড়ানো হয়েছিল সেটিকে।

নজরদারি শেষে ফিরে যাওয়ার সময় হঠাতই জরুরি বিপদ সংকেত পাঠাতে শুরু করে ড্রোনটি। তারপর সেটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ডেটা’র বরাত দিয়ে এক বিবৃতিতে প্রতিরক্ষা বিষয়ক সংবাদ ও সংবাদ বিশ্লেষণ ওয়েবসাইট দ্য ওয়ার জোন (টিএমজেড) জানিয়েছে, ড্রোনটি প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় ছিল, সেখান থেকে হঠাৎ ১০ হাজার ফুটেরও বেশি নিচে নেমে গিয়েছিল। তারপর সেটির আর কোনো খোঁজ মেলেনি।

শত্রুপক্ষের আঘাতে ড্রোনটি ধ্বংস হয়েছে কি না— সে সম্পর্কে কিছু বলা হয়নি নাভাল সেফটি কমান্ডের বিবৃতিতে। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy