চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠে আবেগে ভাসলেন সিমেওনে

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

সেই ২০১৭ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে খেলেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সেলোনাকে বিদায় করে দীর্ঘ সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে

2026-04-15T19:33:36+00:00
2026-04-15T19:33:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠে আবেগে ভাসলেন সিমেওনে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:৩৩ পিএম   (ভিজিট : ১৮)
অ্যাটলেটিকো মাদিদ্রের প্রধানি কোচ দিয়েগো সিমেওনে
X

অ্যাটলেটিকো মাদিদ্রের প্রধানি কোচ দিয়েগো সিমেওনে

সেই ২০১৭ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে খেলেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সেলোনাকে বিদায় করে দীর্ঘ সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে তারা। শেষ চারে জায়গা করে নিতে কাতালান ক্লাবটির বিপক্ষে যেভাবে লড়েছে দল, তাতে মুগ্ধ কোচ দিয়েগো সিমেওনে।

কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে ঘরের মাঠে ফিরতি লেগ খেলতে নামে অ্যাটলেটিকো। তাদেরকে চেপে ধরে প্রথম আধা ঘণ্টায় লামিনে ইয়ামাল ও ফেররান তরেসের গোলে আগের ব্যবধান ঘুচিয়ে দেয় হান্সি ফ্লিকের দল।

তবে দমে যায়নি অ্যাটলেটিকো। প্রথমার্ধেই আদেমোলা লুকমানের গোলে দুই লেগ মিলিয়ে ফের এগিয়ে যায় তারা। এরপর বার্সেলোনার একের পর এক আক্রমণ রুখে দেয় স্বাগতিকরা। শেষ পর্যন্ত দ্বিতীয় লেগ ২-১ গোলে হারে সিমেওনের দল। তবে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে জায়গা করে নেয় তারা।

সিমেওনের কোচিংয়ে এনিয়ে চারবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল; আগেরগুলো ছিল ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে। শেষ চারে উঠতে তার দল তিনবারই হারাল বার্সেলোনাকে।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সিমেওনের কণ্ঠে ঝরল নয় বছরের মধ্যে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠতে পারার উচ্ছ্বাস। “চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বার্সেলোনাকে বিদায় করা সহজ নয়। আমরা লিওনেল মেসির বার্সেলোনা ও লামিনে ইয়ামালের বার্সেলোনার বিপক্ষে খেলছি এবং জিতেছি।”

“এখানে আমার ১৪ বছর হলো। দলকে লড়াই করতে দেখলে এখনও আবেগি হয়ে পড়ি। খেলোয়াড় বদলেছে, বহুবার নতুন করে শুরু করতে হয়েছে, আর আবারও আমরা ইউরোপের সেরা চার দলের একটি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলতে পারা অনেক আনন্দের!”

সিমেওনের অ্যাটলেটিকোকে প্রায়ই রক্ষণাত্মক দল হিসেবে তকমা দেওয়া হয়। তবে তার দাবি, আক্রমণাত্মক কৌশলের কারণেই বার্সেলোনাকে বিদায় করতে পেরেছেন তারা। “অনেক বছর ধরে আমরা উন্নতি করছি। কী চাই, সে ব্যাপারে আমরা পরিষ্কার। রক্ষণের চেয়ে আমরা আক্রমণে বেশি ভালো। তাই আমাদের আক্রমণাত্মক খেলতে হবে। অন্য কোনো উপায় নেই।”

কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে বুধবার পর্তুগালের স্পোর্তিং লিসবনের মুখোমুখি হবে আর্সেনাল। প্রথম লেগে ১-০ গোলে জিতে এগিয়ে আছে ইংলিশ ক্লাবটি। দুই দলের একটি সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে অ্যাটলেটিকো।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy