গভীর রাতে লাইনে দাঁড়িয়েও তেল পাননি জামায়াতের এমপি!

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাত ২টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা রাস্তায় লাইনে দাঁড়িয়ে থেকেও গাড়ির জন্য জ্বালানি পাননি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ

2026-04-15T19:47:29+00:00
2026-04-15T19:47:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গভীর রাতে লাইনে দাঁড়িয়েও তেল পাননি জামায়াতের এমপি!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:৪৭ পিএম   (ভিজিট : ৭৮)
লাইনে দাঁড়িয়েও তেল পাননি জামায়াতের এমপি
X

লাইনে দাঁড়িয়েও তেল পাননি জামায়াতের এমপি

রাত ২টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা রাস্তায় লাইনে দাঁড়িয়ে থেকেও গাড়ির জন্য জ্বালানি পাননি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সংসদ সদস্য (এমপি) কামাল হোসেন।

বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিন রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ অভিযোগ করেন ঢাকা-৫ আসনের এই সংসদ সদস্য।

এদিন সংসদে বিকালের অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জ্বালানি না পাওয়ার প্রসঙ্গ তুলে সংসদে কামাল হোসেন বলেন, গত রাতে আমাকে ২টা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমি তেল পাইনি।

তিনি রসিকতা করে বলেন, তেল শুধু মহান সংসদে—এত পরিমাণ তেল এখানে অপচয় হচ্ছে। বাইরে তেল খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিজ সংসদীয় এলাকার অবস্থা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ ৫৫ বছর পরও যাত্রাবাড়ী অবহেলিত। রাজধানীর পাশে হওয়া সত্ত্বেও এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। অধিকাংশ বাড়িতে গ্যাস সংযোগ থাকলেও সরবরাহ নেই। পুরোনো ও জরাজীর্ণ লাইনের কারণে দিনের রান্না রাতে করতে হচ্ছে, অনেক ক্ষেত্রে রাত ২টায় রান্না করতে হয়—রমজানের মতো সেহরি খেতে হচ্ছে।

তিনি বলেন, বিভিন্ন স্থানে লিজ দেওয়ার কারণে চাঁদা তোলা হচ্ছে, এতে যানজট সৃষ্টি হচ্ছে। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস উন্নয়নের বড় বাধা। অতীতে এসবের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অনেকেই প্রাণ দিয়েছেন। এখনও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় নূরে আলম খাইরুল নিহত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy