নিউজিল্যান্ড সিরিজে সিমন্সের ‘ট্রাম্প কার্ড’ নাহিদ রানা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

পিএসএলে গতির ঝড় তুলে ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছেন নাহিদ রানা। পেশোয়ার জালমির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করায় অনেকের কাছ

2026-04-15T19:57:19+00:00
2026-04-15T19:57:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিউজিল্যান্ড সিরিজে সিমন্সের ‘ট্রাম্প কার্ড’ নাহিদ রানা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:৫৭ পিএম   (ভিজিট : ১৫)
নাহিদ রানা
X

নাহিদ রানা

পিএসএলে গতির ঝড় তুলে ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছেন নাহিদ রানা। পেশোয়ার জালমির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করায় অনেকের কাছ থেকেই প্রশংসা কেড়েছেন বাংলাদেশি পেসার। দেশে ফেরার পরও প্রশংসা চলমান।

এবার প্রশংসা করার তালিকায় যুক্ত হয়েছেন নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার। আর গুরু ফিল সিমন্সের চোখে তুরুপের তাস নাহিদ। আজ সংবাদ সম্মেলনে ২৩ বছর বয়সি পেসারকে নিয়ে এমনই প্রশংসা ঝরেছে দুই কোচের কণ্ঠে।

আগামী শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। সিরিজে নাহিদকে ট্রাম্প কার্ড হিসেবে মনে করছেন সিমন্স।


পিএসএলে ৪ ম্যাচে ৭ উইকেট নেওয়া শিষ্যকে নিয়ে ৬২ বছর বয়সি কোচ বলেছেন, ‘নাহিদ রানা আমাদের একজন ট্রাম্প কার্ড। আমাদের ওর সুরক্ষা দিতে হবে। সব সময় যেন তাকে পাওয়া যায় এটাও মাথায় রাখতে হবে। ওর যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে। যাতে বাংলাদেশের জন্য সে নিজেকে উজাড় করে দিতে পারে।’

কিউইদের বিপক্ষে সব ধরনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত জানিয়ে সিমন্স বলেছেন, ‘আমরা সব ধরনের চ্যালেঞ্জের জন্যই প্রস্তুত এবং তারা যেসব জায়গায় আমাদের পরীক্ষা নিতে পারে, সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। পাকিস্তানের আসার আগে আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ ও লড়াইয়ের অপেক্ষায় আছি।’
নাহিদের মতো পেসার বাংলাদেশের জন্য দারুণ ব্যাপার জানিয়ে ওয়াল্টার বলেছেন, ‘দারুণ ফাস্ট বোলার। এই কন্ডিশন তাকে সাহায্য করবে।

বাংলাদেশের হয়ে এমন ফাস্ট বোলারকে দেখতে পাওয়া বেশ ভালো ব্যাপার। তাদের দলে বেশ কজন ভালো মানের ফাস্ট বোলার আছে। ফাস্ট বোলারদের মোকাবেলা করা আমাদের জন্য নতুন কিছু নয়। এটা আমরা নিয়মিতই করি। আমাদের দলেও পেসার আছে। কেবল ম্যাচের মধ্যে কাজটা করতে হবে। সে ঘণ্টায় ১৪০ কিমি গতিতে বল করে, কিছুটা ভিন্ন কন্ডিশন হয়তো, তবে এখানে নিজের স্কিল কাজে লাগিয়ে তাকে সামলাতে হবে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy