আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার রুবেল হোসেন। আজ বুধবার ( ১৫ এপ্রিল)

2026-04-15T20:04:15+00:00
2026-04-15T20:04:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৮:০৪ পিএম   (ভিজিট : ১৯)
রুবেল হোসেন
X

রুবেল হোসেন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার রুবেল হোসেন। আজ বুধবার ( ১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন রুবেল।

ফেসবুকে তিনি লেখেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন রুবেল। তিনি বলেন, ‘তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।’

রুবেল সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন। এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি।

বিদায় বেলায় গণমাধ্যমকর্মী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই পেসার বলেন, ‘আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।’

রুবেল বাংলাদেশের হয়ে ২৭টি টেস্ট ৩৬ উইকেট, ১০৪ ওয়ানডেতে ১২৯ উইকেট আর ২৮টি টি২০ ২৮ ম্যাচ খেলে ২৮ উইকেট শিকার করেন।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy