ভারতকে বিশ্বকাপ জিতিয়েও নড়বড়ে সূর্যকুমারের অধিনায়কত্ব

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

চলতি বছরই ভারতকে অধিনায়ক হিসেবে টি২০ বিশ্বকাপ জিতিয়েছেন সূর্যকুমার যাদব। তারপরও অধিনায়ক হিসেবে তার জায়গা নিশ্চিত নয়।সূর্যের সাম্প্রতিক

2026-04-15T20:12:57+00:00
2026-04-15T20:12:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতকে বিশ্বকাপ জিতিয়েও নড়বড়ে সূর্যকুমারের অধিনায়কত্ব
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৮:১২ পিএম   (ভিজিট : ২৫)
ভারতের টি২০ দলের অধিনায়ক সুর্যকুমার যাদব
X

ভারতের টি২০ দলের অধিনায়ক সুর্যকুমার যাদব

চলতি বছরই ভারতকে অধিনায়ক হিসেবে টি২০ বিশ্বকাপ জিতিয়েছেন সূর্যকুমার যাদব। তারপরও অধিনায়ক হিসেবে তার জায়গা নিশ্চিত নয়। 

সূর্যের সাম্প্রতিক ব্যাটিং ফর্ম চিন্তা বাড়াচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সর্বশেষ টি২০ বিশ্বকাপে কয়েকটি ম্যাচ ছাড়া রান পাননি। আইপিএলেও একটি অর্ধশতরান করেছেন। বাকি তিন ম্যাচে ব্যর্থ। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফর রয়েছে ভারতের। সেই দুই সফরে টি২০ সিরিজে যদি সূর্য রান না পান, তাহলে তার চাকরি যেতে পারে।

বিশ্বকাপ জিতে সূর্য জানিয়েছিলেন, তার পরবর্তী লক্ষ্য ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। সেই বছর টি২০ বিশ্বকাপও রয়েছে। কিন্তু ততদিন কি ভারতের টি২০ দলের অধিনায়ক থাকবেন তিনি? সূর্যের যা ব্যাটিং ফর্ম, তাতে অধিনায়কত্ব গেলে দলে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়বে।

অবশ্য ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের ভরসা রয়েছে সূর্যকুমারের ওপর। ২০২৮ সালের টি২০ বিশ্বকাপ পর্যন্ত হয়তো গম্ভীরের চুক্তি বাড়ানো হবে। কিন্তু অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি কি ভরসা রাখবে সূর্যর ওপর? ২০২৮ সালে ৩৮ বছর বয়স হবে সূর্যর।

ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছে, “সূর্য এখন নেতৃত্ব দিচ্ছে। কিন্তু ব্যাটার হিসাবেও ওকে রান করতে হবে। ধারাবাহিকভাবে রান না করলে ওকে নিয়ে সমালোচনা তো হবেই। ওর পারফরম্যান্সের ওপরেই নির্ভর করবে ২০২৮ সাল পর্যন্ত সে অধিনায়ক থাকবে কি না।”

২০২৫ সাল সবচেয়ে খারাপ গিয়েছিল সূর্যকুমারের। গোটা বছরে একটিও অর্ধশতরান করতে পারেননি তিনি। তারপরও বিশ্বকাপে সূর্যের ওপরই ভরসা দেখিয়েছিল ম্যানেজমেন্ট। সূর্য সাফল্য এনে দিয়েছেন। কিন্তু শুধু অধিনায়কত্বের ওপর ভরসা করে দিনের পর দিন খেলা কঠিন। এখন দেখার, সূর্যের অধিনায়কত্বের ভবিষ্যৎ কোন দিকে যায়।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy