টেবিল টেনিসে জাপানি কোচ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

সামনের আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো সামনে রেখে আটঁঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)। কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ,

2026-04-15T20:22:28+00:00
2026-04-15T20:22:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টেবিল টেনিসে জাপানি কোচ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : ১৬)
জাপানি কোচ ইউতাকা নাকানোকে দুই বছরের জন্য দায়িত্ব দিয়েছে টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)
X

জাপানি কোচ ইউতাকা নাকানোকে দুই বছরের জন্য দায়িত্ব দিয়েছে টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)

সামনের আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো সামনে রেখে আটঁঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)। কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমসের মতো আসরগুলোতে ভালো ফলের আশা নিয়ে এবার জাপানি কোচ ইউতাকা নাকানোকে দুই বছরের মেয়াদে নিয়োগ দিয়েছে তারা।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ) বর্তমানে অ্যাডহক কমিটি দ্বারা পরিচালিত হলেও তারা দীর্ঘমেয়াদে ভাবছে। কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, এশিয়ান যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ এবং সাউথ এশিয়ান গেমস- এই আসরগুলো সামনে রেখে কাজ শুরু করেছে তারা।

আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের সিলেকশন ক্যাম্পে ডাকা হয়েছে জাতীয় র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১৬ জন করে পুরুষ ও নারী খেলোয়াড়কে। তাদের প্রস্তুতির জন্যই জাপান থেকে কোচ এনেছে টেবিল টেনিস ফেডারেশন।


সাবেক জাপানি টেবিল টেনিস খেলোয়াড় নাকানো কোচ হিসেবে এ নিয়ে তিনি দ্বিতীয়বার বাংলাদেশে এসেছেন। এর আগে ২০২২ সালে তিনি ল্যাবএইডের সহযোগী প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টিং ক্লাবে দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি যুক্তরাষ্ট্রের স্যামসন দুবিনা টেবিল টেনিস অ্যাকাডেমিতে কোচ হিসেবে কর্মরত ছিলেন।

টেবিল টেনিস ফেডারেশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধান কোচ হিসেবে নাকানোর দায়িত্বের মধ্যে থাকবে জাতীয় সিনিয়র ও যুব দলের জন্য আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন, প্রতিভাবান খেলোয়াড় বাছাই, আন্তর্জাতিক ও দেশীয় প্রতিযোগিতায় কৌশলগত দিকনির্দেশনা প্রদান, খেলোয়াড়দের ফিটনেস ও পারফরম্যান্স পর্যবেক্ষণ এবং নিয়মিত অগ্রগতি প্রতিবেদন দাখিল।

বিটিটিএফের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ. এম. মাকসুদ আহমেদ সনেট আশাবাদী নাকানোর হাত ধরে এগিয়ে যাবে টেবিল টেনিস।


“আমরা বিশ্বাস করি, ইউতাকা নাকানোর অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে বাংলাদেশের টেবিল টেনিস নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাফল্য আরও বাড়বে।”

“ইতোমধ্যে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে মহিলা দলের কোচ হিসেবে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন সালেহা সেতুকে নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতাকে সামনে রেখে আলাদাভাবে দল নির্বাচন করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।”

কদিন আগেই সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সোনা জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বালক দল। এই সাফল্যের সুবাদে আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতাও অর্জন করেন নাফিজ-জয়রা।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy