চলে গেলেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি সান্তামারিয়া

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

চলে গেলেন রিয়াল মাদ্রিদের সর্বজয়ী দলের কিংবদন্তি সদস্য এমিলিও সান্তামারিয়া। ৯৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন

2026-04-15T21:15:18+00:00
2026-04-15T21:15:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চলে গেলেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি সান্তামারিয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৯:১৫ পিএম   (ভিজিট : ২৩)
না ফেরার দেশে এমিলিও সান্তামারিয়া।
X

না ফেরার দেশে এমিলিও সান্তামারিয়া।

চলে গেলেন রিয়াল মাদ্রিদের সর্বজয়ী দলের কিংবদন্তি সদস্য এমিলিও সান্তামারিয়া। ৯৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন লস ব্লাঙ্কোসদের সাবেক এই খেলোয়াড়। 

রিয়াল মাদ্রিদ বুধবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। একই সঙ্গে শোক প্রকাশ করে লিখেছে, ‘আমাদের ক্লাব ও বিশ্ব ফুটবলের অন্যতম কিংদবন্তির মৃত্যুতে আমরা শোকাহত।’


সান্তামারিয়া শুরুতে উরুগুয়ে জাতীয় দলের হয়ে খেলার সময়েই রিয়ালে যোগ দেন ১৯৫৭। ক্লাবটির সেন্টার ব্যাক হিসেবে সোনালী যুগের অন্যতম সদস্য ছিলেন তিনি। সর্বজয়ী রিয়াল মাদ্রিদের সদস্য কিংবদন্তি ডি স্টেফানো, গেন্তো, পুসকাস, কোপাদের সঙ্গে একই দলে খেলেছেন। 

উরুগুয়েতে জন্ম নেওয়া সান্তামারিয়া ক্লাবটির হয়ে চারটি ইউরোপিয়ান কাপ জিতেছেন ১৯৫৮, ১৯৫৯, ১৯৬০ ও ১৯৬৬ সালে। এই সময়ে রিয়ালের হয়ে জিতেছেন ৬টি লা লিগা শিরোপাও। ক্লাবটির হয়ে ৯ মৌসুমে খেলেছেন ৩৩৭ ম্যাচ। 

উরুগুয়ের হয়ে ২৫টি ম্যাচ খেলা ছাড়াও স্পেনের জাতীয় দলের হয়েও আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি স্পেনের হয়ে খেলেছেন ১৯৬২ বিশ্বকাপ। তাছাড়া স্পেনের হয়ে ১৬ ম্যাচে প্রতিনিধিত্বও করেছেন। একই দলের হয়ে কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন ১৯৮২ বিশ্বকাপেও।

 







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy