নেছারাবাদে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ

সারাবাংলা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে ৫০০ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ করা

2026-04-15T21:40:15+00:00
2026-04-15T21:40:15+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৯:৪০ পিএম   (ভিজিট : ২৮৬)
কৃষক কার্ড বিতরণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
X

কৃষক কার্ড বিতরণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী


পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে ৫০০ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য  গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর। কৃষক কার্ডের উদ্বোধনী ঘোষণা ভার্চুয়াল‌ এর মাধ্যমে প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনের পরপরই প্রধান অতিথি নিজ হাতে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করেন। এ সময় তিনি বলেন, কৃষি খাতকে শক্তিশালী করতে এবং কৃষকদের প্রাতিষ্ঠানিক সহায়তার আওতায় আনতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও কৃষকদের কল্যাণে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং কৃষকদের উন্নয়নে গৃহীত উদ্যোগগুলোকে সফল করতে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, দেশের কয়েকটি উপজেলায় পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চালু হয়েছে, যার মধ্যে নেছারাবাদ একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে অন্তর্ভুক্ত। প্রথম ধাপে এখানে ৫০০ জন কৃষকের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে।

পর্যায়ক্রমে উপজেলায় মোট ৩ হাজার ৫৫ জন কৃষক-কৃষাণীর হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার ৬৫ জন পুরুষ এবং ৯৯০ জন নারী কৃষক রয়েছেন। কৃষকদের ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় এই পাঁচটি শ্রেণিতে বিভক্ত করে তালিকা প্রস্তুত করা হয়েছে।

বিশেষ করে কৃষিপ্রধান বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী ব্লকে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যা স্থানীয় কৃষি ব্যবস্থাকে আরও সুসংগঠিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে, নেছারাবাদকে এই কার্যক্রমের আওতায় আনায় স্থানীয় কৃষক, কৃষাণী ও সাধারণ মানুষের মাঝে সন্তোষ প্রকাশ লক্ষ্য করা গেছে। তারা মনে করছেন, কৃষক কার্ডের মাধ্যমে সরকারি সহায়তা ও কৃষি সেবা প্রাপ্তি সহজ হবে এবং এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy