তিন দেশ সফরে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

তিন দেশ সফরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান শক্তিশালী করা এবং

2026-04-16T11:22:51+00:00
2026-04-16T11:22:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তিন দেশ সফরে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:২২ এএম   (ভিজিট : ৬৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

তিন দেশ সফরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান শক্তিশালী করা এবং গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতেই বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তিনি যাত্রা করেন।

সফরসূচি অনুযায়ী, প্রথম ধাপে ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তুরস্কে অবস্থান করবেন তিনি। সেখানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী।

ফোরামে অংশগ্রহণের পাশাপাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া পাকিস্তান ও গাম্বিয়াসহ বিভিন্ন দেশের মন্ত্রী এবং প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে বৈশ্বিক সমর্থন অর্জন করা।

তুরস্ক সফর শেষে ১৯ এপ্রিল বেলজিয়াম এবং পরে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় যাবেন পররাষ্ট্রমন্ত্রী। সফরের পরবর্তী ধাপগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং জাতিসংঘ নির্বাচনে সমর্থন নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy