৪ জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস: সতর্কতা জারি

বুলেটিন ডেস্ক

আবহাওয়া

রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নৌবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

2026-04-16T11:50:15+00:00
2026-04-16T11:50:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৪ জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস: সতর্কতা জারি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:৫০ এএম   (ভিজিট : ৩৮)
ফাইল ছবি
X

ফাইল ছবি

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সংশ্লিষ্ট নৌবন্দরগুলোকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ) আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের রংপুর অঞ্চল, ময়মনসিংহ অঞ্চল, কুমিল্লা অঞ্চল এবং সিলেট অঞ্চল-এর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এর সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নৌবন্দরগুলোকে ২ নম্বর পুনঃ ২ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।








  বিষয়:   Weather Bangladesh  Storm Warning BD  Rain Forecast Bangladesh  Sylhet Weather  Rangpur Weather Alert  Boat Warning Signal 



Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy