জননিরাপত্তা নিশ্চিতকরণে আনসারের তাৎপরতায় ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জননিরাপত্তা নিশ্চিতকরণে তাৎক্ষণিক পদক্ষেপ ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা রাজধানীর

2026-04-16T12:53:01+00:00
2026-04-16T12:53:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জননিরাপত্তা নিশ্চিতকরণে আনসারের তাৎপরতায় ছিনতাইকারী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১২:৫৩ পিএম   (ভিজিট : ৫৪)
X

জননিরাপত্তা নিশ্চিতকরণে তাৎক্ষণিক পদক্ষেপ ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা রাজধানীর ব্যস্ত এলাকায় সংঘটিত এক ছিনতাইয়ের ঘটনা প্রতিরোধ করে ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছেন এবং ভুক্তভোগীর মালামাল উদ্ধার করে ফিরিয়ে দিয়েছেন।

আইন-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে বাহিনীর সতর্ক উপস্থিতি ও দায়িত্বশীল তৎপরতা আবারও সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর আনুমানিক ১২টা দিকে ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের আওতাধীন শেরেবাংলানগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর এলাকায় টহল ডিউটি চলাকালে আনসার সদস্য পিসি মো. সাদেক হোসেন বাচ্চু এবং এপিসি মো. রাজিব হোসেন একটি ছিনতাইয়ের ঘটনা প্রত্যক্ষ করেন।

এ সময় এক ছিনতাইকারী এক নারীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে কর্তব্যরত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে ধাওয়া করে রাজিবুল ইসলাম নামের ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করতে সক্ষম হন। আটক ব্যক্তির বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় বলে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছিনতাইকারীর কাছ থেকে উদ্ধারকৃত দুটি স্বর্ণের কানের দুল তাৎক্ষণিকভাবে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক উপস্থিতি, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার একটি সুস্পষ্ট প্রতিফলন দেখা যায়, যা জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা বৃদ্ধি করে। একই সঙ্গে এ ধরনের কার্যকর হস্তক্ষেপ অপরাধপ্রবণতার বিরুদ্ধে কঠোর বার্তা প্রদান করে যে, জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy