প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ

বুলেটিন ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ। সচিবালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক।

2026-04-16T17:39:18+00:00
2026-04-16T17:39:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ৩৪)
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অধ্যাপক আবু সায়ীদের সৌজন্য সাক্ষাৎ
X

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অধ্যাপক আবু সায়ীদের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বাংলাদেশের শিক্ষা, সাহিত্য ও সমাজ উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। ষাটের দশকে তিনি একজন সম্ভাবনাময় কবি হিসেবে সাহিত্য অঙ্গনে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে সমালোচক ও সাহিত্য সম্পাদক হিসেবেও তার ভূমিকা প্রশংসিত হয়।

তার প্রতিষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্র গত চার দশক ধরে দেশে পাঠাভ্যাস গড়ে তোলা এবং ‘আলোকিত মানুষ’ তৈরিতে কাজ করে যাচ্ছে, যা তাকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পরিচিতি এনে দিয়েছে এবং ২০০৪ সালে তিনি রামোন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।

১৯৭০-এর দশকে তিনি টিভি উপস্থাপক হিসাবে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। বাংলাদেশে অ-প্রাতিষ্ঠানিক শিক্ষা বিস্তারে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০০৫ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। প্রবন্ধে অবদানের জন্য তিনি ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 




  বিষয়:   আবদুল্লাহ আবু সায়ীদ সাক্ষাৎ  বিশ্বসাহিত্য কেন্দ্র  প্রধানমন্ত্রীর বৈঠক 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy