নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার সংবাদ

2026-04-16T19:17:41+00:00
2026-04-16T19:21:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী মিরাজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৭:১৭ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৬ ৭:২১ পিএম  (ভিজিট : ২৭)
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ
X

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে কথা বলেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দীর্ঘমেয়াদী লক্ষ্যের চেয়ে প্রথম ম্যাচটি জিতে সিরিজে শুভসূচনা করার ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

পুরো সিরিজ নিয়ে একবারে পরিকল্পনা না করে ধাপে ধাপে এগোতে চায় বাংলাদেশ। মিরাজ বলেন, ‘শুরুটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখনই বড় কোনো টার্গেট সেট করা ঠিক হবে না। যেহেতু সামনে তিনটি ম্যাচ আছে, আমরা সিরিজ ধরে এগোতে চাই এবং অবশ্যই প্রথম ম্যাচটি জিতে নিতে চাই।’

মাঠের বাইরের আলোচনা কিংবা কোনো চাপ দলের ওপর প্রভাব ফেলে কি না; এমন প্রশ্নের জবাবে মিরাজ সরাসরি বলেন, ‘পেশাদার খেলোয়াড় হিসেবে বাইরের কোনো আলোচনা আমাদের ওপর প্রভাব ফেলে না। আমাদের মূল কাজ হলো মাঠে পারফর্ম করা। বাইরে কী হচ্ছে, তা নিয়ে আমরা একদমই ভাবছি না।’

দলের সাম্প্রতিক ফর্ম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে মিরাজ জানান, শেষ দুই সিরিজে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং খেলোয়াড়রা এখন যথেষ্ট আত্মবিশ্বাসী। দলের এই ইতিবাচক মানসিকতায় যোগ হয়েছে বোর্ড সভাপতির সমর্থন।  মিরাজ বলেন, ‘প্রেসিডেন্ট (বোর্ড সভাপতি) আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি আমাদের বুস্টআপ করেছেন এবং ভালো খেলার জন্য অনুপ্রাণিত করেছেন।’

পাকিস্তান সিরিজে ভালো উইকেটে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় দল। মিরাজের মতে, স্পোর্টিং উইকেটে খেলোয়াড়রা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে প্রতিপক্ষকে সামলানো সহজ হবে।  তবে নিউজিল্যান্ডকে মোটেও হালকাভাবে নিতে নারাজ তিনি। বিশেষ করে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের উন্নতির জন্য এই সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড পূর্ণশক্তির দল নিয়ে আসেনি। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলারা জন্য নিয়মিত অনেকেই এই দলে খেলছেন না। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অবশ্য তার পরও এই দলটাকে হালকাভাবে দেখছেন না। আজ শুক্রবার সকাল ১১টায় প্রথম ওয়ানডে শুরুর আগে বৃহস্পতিবার বলেছেন, সফরকারীদের বিপক্ষে প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দিচ্ছেন তিনি। 

বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘নিউজিল্যান্ডকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। প্রতিটি ম্যাচই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো, যাতে ভালো ফল আনা যায়।’

এ সময় সিরিজ জয়কেই বড় লক্ষ্য হিসেবে উল্লেখ করেন এই অলরাউন্ডার। কারণ হিসেবে নিজের ব্যাখ্যায় র‌্যাঙ্কিংয়ের ওপরই গুরুত্ব দিয়েছেন তিনি, ‘আমরা যদি সিরিজ জিততে পারি, তাহলে সেটা আমাদের জন্য বড় অর্জন হবে। যেহেতু র‌্যাঙ্কিংয়ের বিষয়টাও আছে, তাই এই সিরিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
লম্বা সময়ের জন্যই কিছুদিন আগে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকছেন মিরাজ। ওয়ানডে অধিনায়ক মনে করেন, দীর্ঘমেয়াদে একজন অধিনায়ক থাকলে দলের মধ্যে শক্ত বন্ধন গড়ে তোলা সহজ হয়। তার ভাষায়, ‘একজন অধিনায়ক দীর্ঘ সময় থাকলে সে খুব ভালোভাবে একটি টিম বন্ড তৈরি করতে পারে।’

স্বল্পমেয়াদি দায়িত্ব দেওয়ার বিপক্ষে মত দিয়ে মিরাজ বলেছেন, ‘আমি বলি না যে স্বল্পমেয়াদের জন্য দায়িত্ব দেওয়া উচিত, কারণ এতে শেষ পর্যন্ত একটি দলের সেতুবন্ধন তৈরি করা খুব কঠিন হয়ে যায়।’

পরিকল্পনার ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি নেতৃত্বের সুবিধার কথা তুলে ধরেন তিনি, ‘তাহলে আমি প্রতিটি সিরিজের জন্য ভালোভাবে পরিকল্পনা করতে পারবো এবং কোন কন্ডিশনে কীভাবে খেলবো সেটাও ঠিক করতে পারবো।’

আর এ সময় বোর্ড সভাপতি তামিম ইকবালের সঙ্গে আলোচনা নিয়েও কথা বলেছেন মিরাজ। যিনি এক সময় ছিলেন তাদের সতীর্থ, ‘তিনি বলেছেন যে, আমাদের দল ভালো করছে এবং আমরা যেভাবে খেলছি, সেভাবেই ভালো ক্রিকেট খেলে যেতে হবে।’

প্রথম ওয়ানডের আগে দলের কম্বিনেশন প্রসঙ্গে মিরাজ ইঙ্গিত দেন, নির্দিষ্ট কন্ডিশনে পেস আক্রমণেই বেশি জোর দিতে পারে বাংলাদেশ। তার কথায়, ‘গত কয়েক বছরে আমাদের পেস বোলাররা খুব ভালো করছে এবং ধারাবাহিকভাবে পারফর্ম করছে। যদি এমন পরিস্থিতি আসে, আমরা অবশ্যই সেটা কাজে লাগানোর চেষ্টা করব।’

 







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy