রিয়াল মাদ্রিদকে হারিয়েই পিএসজিতে নজর কেইনের

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ইউরোপের সফলতম ক্লাবের বিপক্ষে রোমাঞ্চে ঠাসা পাগলাটে এক লড়াইয়ে জয়ের আনন্দে তখনও বিভোর বায়ার্ন মিউনিখ শিবির। হ্যারি কেইনের

2026-04-16T19:51:21+00:00
2026-04-16T19:51:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রিয়াল মাদ্রিদকে হারিয়েই পিএসজিতে নজর কেইনের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : ৩০)
হ্যারি কেইন
X

হ্যারি কেইন

ইউরোপের সফলতম ক্লাবের বিপক্ষে রোমাঞ্চে ঠাসা পাগলাটে এক লড়াইয়ে জয়ের আনন্দে তখনও বিভোর বায়ার্ন মিউনিখ শিবির। হ্যারি কেইনের মনেও দোলা দিচ্ছে সেই উন্মাদনা। তবে এর মাঝেই তিনি ভাবতে শুরু করেছেন সেমি-ফাইনালের প্রতিপক্ষ পিএসজিকে নিয়ে। শোনালেন তাদেরকেও হারিয়ে ফাইনালে ওঠার আশাবাদ।

আলিয়াঞ্জ অ্যারেনায় শেষ আটের ফিরতি লেগে বুধবার রিয়ালকে ৪-৩ গোলে হারায় বায়ার্ন। প্রথম দেখায় তারা জিতেছিল ২-১ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের অগ্রগামিতায় সেমি-ফাইনালে উঠল জার্মান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের গোল উৎসবে কেইনের গোলেই দ্বিতীয়বার সমতায় ফেরে বায়ার্ন। সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম লেগেও গোল করেন তিনি।

ম্যাচের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শেষ চারের লড়াই নিয়ে নিজের ভাবনা জানালেন এবারের চ্যাম্পিয়ন্স লিগে ১১ ম্যাচে ১২টি গোল করা ইংলিশ ফরোয়ার্ড। শেষ আটে লিভারপুলকে দুই লেগেই ২-০ গোলে হারানো পিএসজির বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন কেইন,‘ নিশ্চিতভাবেই (পিএসজি) ইউরোপের সেরা দলগুলোর একটি। তারা যে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, নিশ্চয় এর তো কারণ আছে। চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে তাদের বিপক্ষে কঠিন একটি ম্যাচ খেলেছিলাম আমরা। তাই হ্যাঁ, লড়াইটা হবে উন্মুক্ত, ম্যান-ফর-ম্যানের চাপ এবং অনেক ব্যক্তিগত নৈপুণ্য দেখা যাবে। আশা করি, আমরা জিততে পারব।’

চলতি আসরের প্রাথমিক পর্বেও দেখা হয়েছিল দুই দলের। সেখানে ফরাসি ক্লাবটিকে ২-১ গোলে হারিয়েছিল বায়ার্ন। গত সপ্তাহান্তে বুন্ডেসলিগার গোলের রেকর্ড ভেঙে দেওয়া বায়ার্ন আগামী রোববার লিগ শিরোপা নিশ্চিত করে ফেলতে পারে। সেটি হলে গত ১৪ বছরে ১৩ বার জার্মান চ্যাম্পিয়ন হবে তারা।
আগামী ২২ এপ্রিল জার্মান কাপের সেমিফাইনালে বায়ার লেভারকুজেনের মুখোমুখি হবে বায়ার্ন। ২০১৩ সালের পর আবার ট্রেবল জয়ের হাতছানি এখন মিউনিখের দলটির সামনে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy