মেসিদের কোচ চূড়ান্ত করায় তাড়াহুড়ো নেই বেকহ্যামের

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

কোচের দায়িত্ব থেকে হাভিয়ের মাসচেরানোর আচমকা বিদায়ে ইন্টার মায়ামির পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে বলে মনে করেন ডেভিড বেকহ্যাম।

2026-04-16T20:04:50+00:00
2026-04-16T20:04:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেসিদের কোচ চূড়ান্ত করায় তাড়াহুড়ো নেই বেকহ্যামের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৮:০৪ পিএম   (ভিজিট : ১৬)
ডেভিড বেকহ্যাম
X

ডেভিড বেকহ্যাম

কোচের দায়িত্ব থেকে হাভিয়ের মাসচেরানোর আচমকা বিদায়ে ইন্টার মায়ামির পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে বলে মনে করেন ডেভিড বেকহ্যাম। তবে নতুন কোচ চূড়ান্ত করার তাড়া নেই তার। একটু সময় নিয়েই লিওনেল মেসিদের নতুন কোচ ঠিক করতে চান ইন্টার মায়ামির কর্ণধারদের একজন।

২০২৪ সালের নভেম্বর মায়ামির কোচের দায়িত্ব নিয়েছিলেন মাসচেরানো। তার কোচিংয়ে ও মেসির অসাধারণ পারফরম্যান্সে গত মৌসুমে মেজর লিগ সকার কাপ জয় করে ঐতিহাসিক সাফ্য পায় ক্লাব। নতুন মৌসুমের শুরুটা অবশ্য ততটা প্রত্যাশিত হয়নি তাদের। তবে মাসচেরানোর চাকরি নিয়ে শঙ্কার কথাও শোনা যায়নি। হুট করেই গত মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন এই আর্জেন্টাইন।

তার বিদায়ের কারণ এখনও পরিষ্কার নয়। তিনি নিজে অবশ্য ব্যক্তিগত কারণের কথাই উল্লেখ করেছেন। মাসচেরানোর চলে যাওয়া হতাশ বেকহ্যাম। তবে সাবেক ইংলিশ অধিনায়ক সিবিএস স্পোর্টসকে বললেন, খুব দ্রুতই নতুন কোচ আনতে চান না তারা। দিন দুয়েক আগে হাভিয়ের আমাদেরকে বিদায় বলেছেন।

 ব্যাপারটি বেশ কঠিন ছিল। গত মৌসুমে আমাদের প্রথম চ্যাম্পিয়নশিপ জেতার পর সে এবার চলে গেল।অসাধারণ এক মানুষ সে, দুর্দান্ত কোচ। ফুটবলাররা তাকে ভালোবাসত। কিন্তু স্বাভাবিকভাবেই একটা ফুটবল ক্লাবে এমনটা হয়ে থাকে এবং আমাদের এগিয়ে যেতে হবে। কোনো এক সময় আমাদের একজন নতুন কোচ খুঁজে বের করতে হবে। কিন্তু এই মুহূর্তে, পরিস্থিতি শান্ত হতে দিতে হবে। তবে যেমনটা আমি বললাম, একটি দলের মালিক হলে সবসময়ই কিছু না কিছু চ্যালেঞ্জ থাকে।’

মাসচেরানোর পরিবর্তনে আপাতত কোচের দায়িত্ব চালিয়ে যাবেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর গিয়ের্মো ওশো। আর্জেন্টাইন এই কোচের সঙ্গে মেসির সম্পর্ক অনেক পুরোনো। বার্সেলোনার একাডেমিতে যখন বেড়ে উঠছেন মেসি, বিভিন্ন ধাপ পেরিয়ে যখন মূল দলে জায়গা করে নিচ্ছেন, তখন ক্লাবের একাডেমি ও ‘বি’ দলের কোচ ছিলেন ওশো। ২০০৫ সালে তার প্রতি দারুণ কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন মেসি,‘ বার্সেলোনায় আসার মুহূর্ত থেকেই তিনি আমাকে অনেক সাহায্য করেছেন, সব সময় পাশে ছিলেন। তিনি আমাকে পরামর্শ দিয়েছেন, অনেক কিছু শিখিয়েছেন এবং সম্ভাব্য সবকিছুই করেছেন যাতে আমি আজ প্রথম বিভাগে এই অবস্থানে আসতে পারি।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy