বাবর আজমের ফিফটির সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

লেগ স্পিনার আবরার আহমেদের শর্ট বল ডিপ মিডউইকেট দিয়ে বাউন্ডারিতে পাঠালেন বাবর আজম। এই চারে তিনি পূর্ণ করলেন

2026-04-16T20:11:01+00:00
2026-04-16T20:11:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাবর আজমের ফিফটির সেঞ্চুরি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৮:১১ পিএম   (ভিজিট : ৩৫)
: বাবর আজম।
X

: বাবর আজম।

লেগ স্পিনার আবরার আহমেদের শর্ট বল ডিপ মিডউইকেট দিয়ে বাউন্ডারিতে পাঠালেন বাবর আজম। এই চারে তিনি পূর্ণ করলেন ফিফটি, ছুঁয়ে ফেললেন দারুণ এক মাইলফলক।

বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত টি২০তে ১০০ ফিফটি করার কীর্তি গড়েছেন বাবর। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বুধবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে রান তাড়ায় ৩৭ বলে পঞ্চাশ ছুঁয়ে এই তালিকায় নাম লেখান পেশাওয়ার জালমি অধিনায়ক।

গত রোববার আইপিএলের ম্যাচে পঞ্চাশ ছুঁয়ে ফিফটির সেঞ্চুরি পূর্ণ করেন জস বাটলার। ৪৬৮ ইনিংসে ইংলিশ ব্যাটসম্যানের ফিফটি ১০০টি। বাবর মাইলফলকটি ছুঁলেন ৩৪১ ইনিংসে।

৪০২ ইনিংসে ১০৭টি ফিফটি নিয়ে তালিকার দুই নম্বরে আছেন ভিরাট কোহলি। বুধবার সংখ্যাটা হতে পারত ১০৮, কিন্তু আইপিএলে ৪৯ রানে আউট হন ভারতীয় তারকা। ৪৩৫ ইনিংসে ১১৬ ফিফটি নিয়ে সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy