শান মাসুদেই আস্থা রাখছে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে অধিনায়ক হিসেবে শান মাসুদের ওপরই ভরসা রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

2026-04-16T20:30:15+00:00
2026-04-16T20:30:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শান মাসুদেই আস্থা রাখছে পাকিস্তান
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৮:৩০ পিএম   (ভিজিট : ২০)
শান মাসুদ
X

শান মাসুদ

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে অধিনায়ক হিসেবে শান মাসুদের ওপরই ভরসা রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।

পিসিবির একটি সূত্র জানিয়েছে, সিরিজের সূচি চূড়ান্ত হওয়ার পরই অধিনায়ক ও কোচ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ৮ ও ১৬ মে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ পাকিস্তানকে স্বাগতিক হিসেবে আতিথ্য দেবে। তবে এখনো ভেন্যু নির্ধারণ করেনি বিসিবি।
এটাই হবে কোচ হিসেবে সরফরাজের প্রথম সিরিজ। তিনি বর্তমান কোচ আজহার মাহমুদের জায়গায় আসছেন এবং পাশাপাশি জাতীয় দলের নির্বাচকের ভূমিকাও পালন করবেন।

বর্তমানে টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকা শান মাসুদ বোর্ডের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার পরিকল্পনার অংশ হিসেবে এই পদে বহাল থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এর আগে গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল দলটি, যা ছিল তাদের একমাত্র টেস্ট সিরিজ।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy