মাসচেরানোর বিদায়ে নীরব মেসি, বাড়ছে জল্পনা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

মাত্র কয়েক মাস আগেই এমএলএস কাপ জয়ের স্বাদ পেয়েছিল ইন্টার মায়ামি। তবে সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই

2026-04-16T20:57:09+00:00
2026-04-16T20:57:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাসচেরানোর বিদায়ে নীরব মেসি, বাড়ছে জল্পনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৮:৫৭ পিএম   (ভিজিট : ২৮)
হাভিয়ের মাসচেরানো ও লিওনেল মেসি
X

হাভিয়ের মাসচেরানো ও লিওনেল মেসি

মাত্র কয়েক মাস আগেই এমএলএস কাপ জয়ের স্বাদ পেয়েছিল ইন্টার মায়ামি। তবে সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান হাভিয়ের মাসচেরানো, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আর এই ঘটনার পর সবচেয়ে বেশি নজর কেড়েছে দলের অধিনায়ক লিওনেল মেসির নীরবতা। দীর্ঘদিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু মাসচেরানোর বিদায়ের পরও কোনো প্রতিক্রিয়া জানাননি মেসি, যা ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।

মেসি ও মাসচেরানোর সম্পর্ক ফুটবল দুনিয়ায় সুপরিচিত। বার্সেলোনা ও আর্জেন্টিনা জাতীয় দলে একসঙ্গে বহু বছর খেলেছেন তারা। এমনকি কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাসচেরানোর অধীনেই ২০২৫ সালে প্রথম এমএলএস কাপ জেতে ইন্টার মায়ামি।

যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নন মেসি, তবু এর আগে গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি সতীর্থদের নিয়ে পোস্ট করেছেন।

তবে একই ধরনের পরিস্থিতিতে আগেও নীরব ছিলেন তিনি, যেমন সাবেক কোচ টাটা মার্তিনো ক্লাব ছাড়ার সময়ও কোনো মন্তব্য করেননি।

নিজের বিদায়ের কারণ হিসেবে ‘ব্যক্তিগত কারণ’-এর কথা উল্লেখ করেছেন মাসচেরানো। ক্লাব, খেলোয়াড় ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

তার অধীনে ইন্টার মিয়ামি মোট ৬৭ ম্যাচে খেলেছে, যেখানে জয় পেয়েছে ৩৮টি, ড্র করেছে ১৫টি এবং হেরেছে ১৪টি ম্যাচ। তবে ২০২৫ সালের শিরোপা জয়ের পর চলতি মৌসুমে দলটির পারফরম্যান্স কিছুটা হতাশাজনক। ৭ ম্যাচে ৩ জয়, ৩ ড্র ও ১ হার, আর কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকেও আগেভাগেই বিদায়।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy